পরিবার-প্রিয়জনরা ব্যস্ত থাকবে ঈদ উদ্যাপন নিয়ে। আর বাংলাদেশ জাতীয় দলের হকি খেলোয়াড়েরা তখন থাকবেন মাঠে। দেশে থাকার পরও ঈদে প্রিয় মানুষদের সান্নিধ্য পাবেন না তাঁরা, জিমিদের হাতে থাকবে হকিস্টিক।
এশিয়ান গেমসের বাছাইপর্ব ও এশিয়া কাপের প্রস্তুতির জন্য লম্বা সময় ক্যাম্পে আছেন হকি খেলোয়াড়েরা। বিকেএসপি থেকে ক্যাম্প চলে এসেছে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে। আগামীকাল ঈদের দিনে এই ক্যাম্পেই কাটবে খেলোয়াড়দের সময়। ঈদের দিনের একটা বেলা থাকবে অনুশীলন।
এশিয়ান গেমসের বাছাইপর্ব খেলতে ঈদের পরদিন অর্থাৎ আগামী পরশু থাইল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ দল। ৯ দেশের এই বাছাইপর্বে ‘বি’ পুলে জিমিদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই থাইল্যান্ডে যাবে বাংলাদেশ। কোনো কারণে শিরোপা বঞ্চিত হলেও ক্ষতি নেই। সেমিফাইনালে উঠতে পারলেও এশিয়ান গেমসে খেলতে পারবে ইমান গোবিনাথানের দল।
বাছাইপর্বে দলের অধিনায়ক হয়েছেন ডিফেন্ডার রেজাউল করিম বাবু। খেলা নিয়ে ব্যস্ততা থাকায় এর আগেও পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করা হয়নি তাঁর। তবে গত চার বছরের মধ্যে এবারই ছেলেকে পাশে পাবেন না রেজাউলের মা। ক্যাম্পে আসার আগে মায়ের চোখে পানি দেখে রেজাউল এখন দৃঢ় প্রতিজ্ঞ, শিরোপা জিতে দেশকে দেবেন ঈদের উপহার। বললেন, ‘আমাদের লক্ষ্যই থাকবে শিরোপা জেতা। এই ঈদে দেশকে একটা শিরোপা দেওয়ার চেষ্টা করব।’
বাছাইপর্ব খেলে সরাসরি ইন্দোনেশিয়ায় চলে যাবে হকি দল। জাকার্তায় ২৩ মে শুরু হবে এশিয়া কাপের আসর। এশিয়া কাপে দলের নেতৃত্ব যাবে পাল্টে। কোরিয়া, মালয়েশিয়া ও ওমানের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথমবারের মতো লাল-সবুজের অধিনায়কত্বের ভার সামলাবেন মিডফিল্ডার খোরশেদুর রহমান।
এশিয়া কাপের মতো এত বড় আসরে অধিনায়কত্বের সুযোগকে অনেক বড় প্রাপ্তি মনে করছেন খোরশেদ। বললেন, ‘এই টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করছি, পরে আর কখনো নাও করতে পারি। বেঁচে থাকলে অনেক ঈদ পাব। তবে ছন্দে যদি না থাকি তাহলে হয়তো আর কোনো দিন দলের অধিনায়ক হতে পারব না। আমাদের লক্ষ্য থাকবে ওমানকে হারানোর। জোর চেষ্টা করব মালয়েশিয়া কিংবা কোরিয়ার বিপক্ষে একটা ভালো ম্যাচ উপহার দেওয়ার।’

ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছে মনে রাখার মতো। তাঁর স্পিন ঘূর্ণিতে ব্যাটাররা চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন। উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের রান আটকাতেও তিনি অসাধারণ অবদান রেখেছেন। ইমরান তাহিরের চোখে ‘বিশ্বমানের বোলার’-এর তকমা পেয়েছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডা
২১ মিনিট আগে
মনে হবে, আমরা এখন যেকোনো দলের সঙ্গে ভালো লড়াই করতে পারব। জয়-পরাজয় তো পরের বিষয়। এটা মনে হবে যে এখন চোখে চোখ রেখে লড়তে পারব।
৩৫ মিনিট আগে
লিওনেল মেসিকে সর্বকালের সেরা ফুটবলার মনে করেন জিনেদিন জিদান। শুধু তা-ই নয়, ৩৯ বছর বয়সেও এই ফরোয়ার্ড যেভাবে পারফর্ম করে চলেছেন, সেটিকে অবিশ্বাস্য বলে মনে হয় রিয়াল মাদ্রিদের এই কিংবদন্তির কাছে।
১২ ঘণ্টা আগে
শেষ দিকে মোহাম্মদ আলীকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েছিলেন মোহাম্মদ আব্বাস। কিন্তু তাঁদের এই জুঁটি খুব বেশি ভুগাতে পারেনি ইংল্যান্ডকে। আব্বাস জফরা আর্চারের বলে হ্যারি ব্রুকের হাতে ধরা পড়তেই শেষ হয় পাকিস্তানের ইনিংস।
১৫ ঘণ্টা আগে