
বিশ্বকাপের দরজা এখনো পুরোপুরি বন্ধ হয়নি বাংলাদেশের জন্য। অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকিতে মালয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশ। চীনের মকিতে গতকাল পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে এই জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা।
গোলশূন্য প্রথমার্ধের পর তৃতীয় কোয়ার্টারে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে দলকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা সাফা রিমন। চতুর্থ কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন কনা। তাঁর ফিল্ড গোলে বাংলাদেশ এগিয়ে যায় ২–০ ব্যবধানে।
ম্যাচের শেষ দিকে একটি গোল শোধ করে মালয়েশিয়া। তবে এরপর আর বাংলাদেশের রক্ষণে চিড় ধরাতে পারেনি তারা। ২–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
পঞ্চম হওয়ায় এখন অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। এশিয়া কাপ থেকে চারটি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। তবে ভারত বিশ্বকাপের আয়োজক হলে পঞ্চম দল হিসেবেও বাংলাদেশের সুযোগ তৈরি হতে পারে। বিষয়টি এখনো নিশ্চিত হয়নি।
বাংলাদেশের কোচ জাহিদ হোসেন রাজু জানিয়েছেন, এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের প্রতিনিধিদের কাছ থেকেও তাঁরা এমন সম্ভাবনার কথা শুনেছেন। কয়েক দিনের মধ্যে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।
এই টুর্নামেন্টে শুরু থেকেই ভালো করেছে বাংলাদেশ। চ্যালেঞ্জার গ্রুপে তিন ম্যাচের সব কটিতে জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। পরে এলিট গ্রুপের জাপানের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। জাপানের কাছে হারের পর মালয়েশিয়ার বিপক্ষে জিতে পঞ্চম স্থান দিয়ে আসর শেষ করল তারা।

তহবিলের অপব্যবহার ও আর্থিক অনিয়মের দায়ে দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।
৪১ মিনিট আগে
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের দাবিটা জোরালোভাবেই তুলে ধরলেন কিলিয়ান এমবাপ্পে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৬ বিশ্বকাপেও আলো ছড়িয়েছেন ফরাসি তারকা। সব মিলিয়ে এ বছর নিজের পারফরম্যান্সকে ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট মনে করছেন তিনি।
১ ঘণ্টা আগে
ফুটবলে লাল ও হলুদ কার্ডের সঙ্গে এবার যুক্ত হলো ব্ল্যাক কার্ড। তবে এটি খেলোয়াড়দের জন্য নয়; যুব ফুটবলের ম্যাচে অভিভাবক ও দর্শকদের অসদাচরণ নিয়ন্ত্রণে এই কার্ড চালু করেছে রোমানিয়ান ফুটবল ফেডারেশন।
২ ঘণ্টা আগে
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচের শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড়দের সংঘর্ষের ঘটনায় ফাইনালের উত্তাপ মাঠের বাইরেও ছড়িয়ে পড়ে। সেই ঘটনা টেনে এবার আর্জেন্টিনাকে খোঁচা দিলেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার ফাবিয়ান রুইজ।
২ ঘণ্টা আগে