এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতেছে বাংলাদেশ। ওয়ার্ল্ড কাপ র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ান রিকার্ভের মিশ্র দলগতে বাংলাদেশকে সোনা এনে দিয়েছেন দিয়া সিদ্দিকী ও আব্দুল হাকিম রুবেল।
আজ চীনা তাইপেতে ফাইনালে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে সোনা জিতেছে বাংলাদেশ। ফাইনালে প্রথম সেটে প্রতিপক্ষের আর্চারদের বিপক্ষে ৩৮-৩৬ পয়েন্টে হেরে যান দিয়া-হাকিম। তবে পরের দুই সেটে ঘুরে দাঁড়ান দুজনে।
দ্বিতীয় ও তৃতীয় সেটে ৩৬-৩৫ ও ৩৭-৩৩ পয়েন্টে জয় পান দিয়া-হাকিম। এতে করে তিন সেটে ৪-২ সেট পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ সেটে দুর্দান্ত প্রতিদ্বন্দ্বিতা হয়। ৩৯-৩৯ পয়েন্টে চতুর্থ সেটটি ড্র হয়। সেটটি ড্র হলেও ৫-৩ সেট পয়েন্টে সোনা জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
গতকাল সেমিফাইনালে ৬-০ সেট পয়েন্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ফাইনাল নিশ্চিত করেছিল দিয়া-হাকিম জুটি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে