ভারত সফর

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়নি সরকার। একই সময়ে বাংলাদেশ শুটিং ফেডারেশনকে ভারত সফরের অনুমতি দিয়েছে সরকার। আজ ভারত সফরে সরকারি অনুমতি (জিও) পেয়েছেন একজন শুটার ও কোচ। ক্রীড়া মন্ত্রণালয় মনে করে, ক্রিকেটের মতো ‘হুমকি নেই’ বলে সরকারের অনুমতি পেয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন।
ভারতে যাওয়ার যে সরকারি অনুমতি পেয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন, সেটা আজকের পত্রিকাকে আজ নিশ্চিত করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম। তিনি বলেন, ‘ক্রিকেটের বিষয় আলাদা। ক্রিকেট আয়োজন করেছে আইসিসি। আর এখানে ভারত থেকে আমন্ত্রণ পেয়েছে আমাদের শুটিং ফেডারেশন। শুটিং সবসময় একটা নিরাপদ জায়গাতে হয়। সেখানে দর্শকের সমাগম খুব কম। আর এখানে শুটিং এর জন্য আমরা এই ধরনের কোনো নিরাপত্তা হুমকি পাইনি। যেটা ক্রিকেটের ক্ষেত্রে আমরা পেয়েছি। মোস্তাফিজকে তো হুমকি দিয়েছে। এরপরে তাদের প্রাথমিক মূল্যায়নের ক্ষেত্রে হুমকি ছিল। এ কারণে ক্রিকেটে না দিলেও শুটিংয়ে অনুমতি দিয়েছি।’
মোস্তাফিজকে আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার পরই নিরাপত্তাইস্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) অনেক অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক ক্রিকেটারকেই যখন নিরাপত্তা দিতে পারছে না, তখন বাংলাদেশ দলের বিশাল বহর, সাংবাদিক-দর্শকদের কীভাবে নিরাপত্তা দেওয়া হবে—এই প্রশ্ন উঠেছে তখনই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব আজ এই বিষয়টি উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘ক্রিকেটে শুধু খেলোয়াড়ই নয়, দর্শক, সাংবাদিকদেরও বিষয় ছিল। শুটিং হয় খুব সংরক্ষিত জায়গায়, নিরাপত্তা নিয়ে ঝুঁকি নেই।’
সরকারি অনুমতি পেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র কালকের মধ্যে পেয়ে যাবেন বলে জানিয়েছেন শুটিংয়ের কোচ শারমিন আক্তার। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘আমাদের সরকারি অনুমতি মিলেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাইনি। কালকের মধ্যে হয়ে যাবে ইনশা আল্লাহ। এখনো নিশ্চিত না। তবে হচ্ছে।’
কোচ শারমিন ও শুটার রবিউল যাচ্ছেন ভারতে। ৩১ জানুয়ারি বিমানে উড়াল দেবেন শুটার রবিউল ইসলাম। ৫ ফেব্রুয়ারি দিল্লিতে তাঁর খেলা। ৭ ফেব্রুয়ারি দেশের বিমান ধরবেন এই শুটার। আজকের পত্রিকাকে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
৬ মিনিট আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত বছরের নির্বাচনের পর থেকেই বর্তমান বোর্ডকে অবৈধ দাবি করছেন তামিম ইকবাল ও তাঁর সমমনা সংগঠকেরা। এই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এরই মধ্যে তদন্ত কমিটিও গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তবে বিসিবি সহসভাপতি ফারুক আহমেদের দাবি নির্বাচনে অনিয়মের কোনো সুযোগই
২ ঘণ্টা আগে
চার দল নিয়ে হবে ইয়ুথ ক্রিকেট লিগ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে টুর্নামেন্টের সূচি ঘোষণা করেছে। লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠা দল হবে চ্যাম্পিয়ন।
৩ ঘণ্টা আগে