
বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়শিপে টাইমিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে পুলে নামেন বাংলাদেশি সাঁতারুরা। অ্যানি আক্তার মেয়েদের ১০০ মিটার ফ্রি স্ট্রাইলে ক্যারিয়ারসেরা টাইমিং করলেও আজ হতাশ করেন ৫০ মিটার ফ্রিস্টাইলে।
সিঙ্গাপুরে দুই নম্বর হিটে পুলে নামেন অ্যানি। ৩১.৩৯ সেকেন্ডে ৯ জনের মধ্যে ৬ষ্ঠ হয়ে সাঁতার শেষ করেন তিনি। সবমিলিয়ে ১০০ জনের মধ্যে হয়েছেন ৯২ তম। এই ইভেন্টে তাঁর ক্যারিয়ারসেরা টাইমিং ৩১.০৪ সেকেন্ড।
একই দিন পুলে নামেন সামিউল ইসলাম রাফি। ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে দুই নম্বর হিটে ২৭.২১ সেকেন্ড টাইমিং নিয়ে ৬ষ্ঠ হন তিনি। সবমিলিয়ে ৬০ সাঁতারুর মধ্যে হয়েছেন ৫৫ তম। এই ইভেন্টে তাঁর সেরা টাইমিং ২৫.৩১ সেকেন্ড।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে