
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে প্রথাগত রাজনীতিবিদদের মতো নন, সেটার প্রমাণ এরই মধ্যে দিয়েছেন। রোলার স্কেটিং ফেডারেশন নিয়ে দেওয়া তাঁর পোস্টে আবার তা দেখা গেছে। কোনো ব্যক্তিবিশেষকে তোয়াজ না করার পরামর্শ দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
নিজের ফেসবুক আইডিতে গতকাল রাতে এক ছবি পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সেখানে দেখা যাচ্ছে, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন তাঁর (আসিফ মাহমুদ) ছবি দিয়ে ব্যানার রোলার স্কেটিং কমপ্লেক্সের ওপর টাঙিয়েছে। সেই প্রতিষ্ঠানের সামনে তাঁর নাম সংবলিত ব্যানার নিয়েও দাঁড়িয়ে আছেন অনেকে। সেটা মোটেও পছন্দ হয়নি আসিফ মাহমুদের। যুব ও ক্রীড়া উপদেষ্টা লিখেছেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরোনো সংস্কৃতি বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক—এ ধরনের অভ্যাস বন্ধ করুন।’
বৈষম্যবিরোধী আন্দোলনে আওয়ামী সরকারের পতন হয়েছে ৫ আগস্ট। সরকারের পতনের পর ৯ আগস্ট যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান আসিফ মাহমুদ। উপদেষ্টার পদে বসে ক্রিকেটসহ বাংলাদেশের সব ফেডারেশন রাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার করেছেন আসিফ মাহমুদ। ফেডারেশনগুলোর পদে গঠনতন্ত্র মেনে পরিবর্তন আনার কথা যে তিনি বলেছেন, তাঁর প্রমাণ দেখা গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদে। নাজমুল হাসান পাপনের পরিবর্তে বিসিবি সভাপতি পদে এসেছেন ফারুক আহমেদ। নাজমুল আবেদীন ফাহিম হয়েছেন বোর্ডের পরিচালক।

রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
২০ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৪৪ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না ভিনিসিয়ুস জুনিয়রের। নিষেধাজ্ঞা তো আছেই। গ্যালারি থেকেও শুনতে হয় দুয়োধ্বনি। এবার তাঁর চার ম্যাচের নিষেধাজ্ঞার ঘটনায় খেপেছেন কোচ জোসে মরিনিও।
১ ঘণ্টা আগে
হুতিদের বিরুদ্ধে সৌদি আরবের যুদ্ধ চরম আকার ধারণ করেছে। যেটার প্রভাব পড়েছে সৌদি প্রো লিগের (এসপিএল) ওপর। যার মধ্যে আল নাসরের একটা ম্যাচও রয়েছে।
২ ঘণ্টা আগে