
প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ৩০ ডিসেম্বর থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তারুণ্যের উৎসব উদ্যাপনের ঘোষণা দিয়েছিল। কিন্তু সেই ঘোষণা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) কোনো কর্মপরিকল্পনা জমা না দেওয়ায় দেশের ১৫ ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করা হতে পারে।
ফেডারেশন ও অ্যাসোসিয়েশনগুলোর কর্মপরিকল্পনা জমা দেওয়ার শেষ দিন ছিল ৫ জানুয়ারি। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে পরিকল্পনা জমা দেওয়া দূরে থাক আজ পর্যন্ত ৭টি ফেডারেশন ও ৮টি অ্যাসোসিয়েশন থেকে কোনো সাড়াই পায়নি এনএসসি। শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে পরিষদ। এনএসসির আইনের ধারা-২৩ (গ) অনুসারে এ ধরনের নির্দেশনা পালন করা ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের দায়িত্ব। কিন্তু নির্দেশনা না মানায় এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের আর্থিক বরাদ্দ স্থগিত করে দিতে পারে সংস্থাটি। আজ এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।
শাস্তির মুখে পড়তে যাওয়া ফেডারেশন/অ্যাসোসিয়েশনগুলো হলো-বাংলাদেশ গলফ ফেডারেশন, বাংলাদেশ রোয়িং ফেডারেশন, বাংলাদেশ শরীরগঠন ফেডারেশন, বাংলাদেশ ক্যারম ফেডারেশন, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন, বাংলাদেশ ব্রিজ ফেডারেশন, বাংলাদেশ প্যারা আরচারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ বাশআপ অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ কিক বক্সিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জুজুৎসু অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ খিউকুশীন অ্যাসোসিয়েশন।

প্রথম দুই ম্যাচ হেরে ফিফা আসিয়ান কাপ থেকে আগেই ছিটকে গেছে বাংলাদেশ। গ্রুপের শেষ ম্যাচে আজ স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে টমাস ডুলির দল। জাকার্তার গেলোরা বুং কার্লো স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
২ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিলেও আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির পথচলা শেষ হয়নি। তবু একটা ম্যাচের বেশি তিনি পাচ্ছেন না। আজ বলিভিয়ার বিপক্ষে তিনি না থেকেও ছিলেন। নিকো পাস দুর্দান্ত পারফরম্যান্সে সেটা মনে করিয়ে দিয়েছেন। হোসে মানুয়াল লোপেসও স্মরণ করেছেন মেসিকে।
৩ ঘণ্টা আগে
নরওয়ের বিপক্ষে এক ম্যাচে না খেলাতেই ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে লঙ্কাকাণ্ড। খেলতে না পারার পর মাঝপথে দলের অনুশীলন ছেড়ে চলে গিয়েছেন। এবার তিনি বড় শাস্তির মুখে। প্রায় দেড় লাখ টাকা জরিমানার পাশাপাশি কয়েক মাস নিষিদ্ধও হতে পারেন পর্তুগিজ ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগে
ভারত-শ্রীলঙ্কা ম্যাচ কি তাহলে পাওয়ারপ্লেতেই শেষ? অনেকে চাইলে এভাবে বলতেই পারেন। প্রথম ৬ ওভারে ভারত যা করেছে, সেই রানও করতে পারেনি শ্রীলঙ্কা। ১২৪ রানে হেরে লঙ্কানদেরও এশিয়ান গেমসের ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে। এবার তারা ব্রোঞ্জ পদক জয়ের আশায় খেলবে বাংলাদেশের বিপক্ষে।
৫ ঘণ্টা আগে