
নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) সঙ্গে আগে থেকেই এ ব্যাপারে কথা হচ্ছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তবে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি এখনো। বাহফের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজুল হাসান (অব.) বলেন, ‘আমাদের কালকের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা (এএইচএফ)। আমরা খেলার জন্য প্রস্তুত আছি।’
২৭ আগস্ট ভারতের বিহারে শুরু হবে এশিয়া কাপ। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হামলার পর একপ্রকার অনুমিতই ছিল পাকিস্তান খেলবে না এই টুর্নামেন্টে। দুই দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাব ক্রীড়াঙ্গনে পড়াটা নতুন কিছু নয়। অবশ্য ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, পাকিস্তান হকি দলকে ভিসা দিতে রাজি ছিল ভারত। ভারতীয় হকি ফেডারেশনের এক কর্মকর্তা, ‘পাকিস্তানের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা এশিয়া কাপ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছি অংশগ্রহণ করার।’
বাংলাদেশের অবশ্য এশিয়া কাপে খেলার সরাসরি সুযোগ ছিল গত এপ্রিলে। কিন্তু এএইচএফ কাপের ফাইনালে উঠতে না পারায় সেই সুযোগ হারায়। যার ফলে ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম অংশ নিতে পারেনি বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের বয়কট যেন আশীর্বাদ হিসেবে ধরা দিচ্ছে।
স্বাগতিক ভারত ছাড়াও এশিয়া কাপে খেলবে চীন, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও চাইনিজ তাইপে। চ্যাম্পিয়ন দল সরাসরি জায়গা করে নেবে আগামী বছর বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ের পরের পাঁচটি দল খেলবে বিশ্বকাপ বাছাইয়ে।

বিশ্বকাপে ফাইনালে একচেটিয়া ফুটবল খেলেছে স্পেন। ১-০ গোলে জেতার পথে আর্জেন্টিনাকে একরকম বোতলবন্দী করে রেখেছিল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। এমন পারফরম্যান্সের পর প্রশংসা কুড়িয়েছে স্প্যানিশরা। এবার ফাইনালে চ্যাম্পিয়নদের দাপুটে ফুটবলের সুনাম করলেন আর্জেন্টিনা দলের ভিডিও বিশ্লেষক মাতিয়াস মান্না।
২৭ মিনিট আগে
স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের হতাশা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনার ফুটবলারদের। দলের সদস্য হওয়ায় হোসে মানুয়েল লোপেসকেও শিরোপা হাতছাড়া করার কষ্ট ছুঁয়ে গেছে। তবে সে কষ্ট পেছনে ফেলে এখন সামনে তাকাতে চান তিনি। ফাইনালের প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে স্থগিত হওয়া ফিনালিসিমা খেলতে মুখিয়ে আছেন আর্জেন্টি
২ ঘণ্টা আগে
পুনর্গঠনের শুরুতেই বড় ধাক্কা খেল ইতালির ফুটবল। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। তাঁদের পছন্দের কোচ আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ভেস্তে যাওয়াই এই পদত্যাগের মূল কার
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত এক বোলিং স্পেল উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার তিনি।
৩ ঘণ্টা আগে