
বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দাম নিয়ে তোপের মুখে পড়েছে ফিফা। ২০২৬ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের সবচেয়ে কম দামি টিকিটের জন্য গুনতে হবে ৫ লাখ টাকার বেশি। এমনকি গ্রুপ পর্বের বিভিন্ন টিকিটের দাম ধরা হয়েছে ২২ হাজার টাকার মতো। টিকিটের মূল্য প্রকাশের পর তাই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছে ভক্তরা।
উচ্চমূল্যের দাম নিয়ে অভিযোগ থাকলেও বিশ্বকাপ টিকিটের প্রতি আগ্রহ কমছে না বিন্দুমাত্র। বরং তুমুল চাহিদা দেখাচ্ছে ভক্তরা। নতুনকরে বিক্রি শুরু হওয়ার পর ২৪ ঘণ্টায় টিকিট কেনার জন্য ৫০ লাখ আবেদন জমা পড়েছে। এক বিজ্ঞপ্তিতে ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।
আর্জেন্টিনা এবং ব্রাজিলের ম্যাচ ঘিরে বরাবরই বাড়তি আগ্রহ থাকে ভক্তদের। বিশ্বকাপ এলে তো সে আগ্রহ বেড়ে যায় কয়েকগুণ। তবে তৃতীয় ধাপের প্রথম ২৪ ঘণ্টায় আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়–ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পর্তুগাল-কলম্বিয়া ম্যাচের টিকিট। আগামী ২৭ জুন মায়ামিতে কলম্বিয়ানদের বিপক্ষে খেলতে নামবে পর্তুগিজরা। ফিফা জানিয়েছে, ম্যাচটির জন্য সবচেয়ে বেশি চাহিদা দেখিয়েছে ভক্তরা। ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকা থাকায় যে ম্যাচটিকে ঘিরে এত চাহিদা সেটা কারও বোঝার বাকি থাকার কথা না।
চাহিদায় এরপরই আছে ব্রাজিল-মরক্কো (১৩ জুন), মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা (১৮ জুন), জার্মানি-ইকুয়েডর (২৫ জুন) এবং ব্রাজিল-স্কটল্যান্ড (২৪ জুন) ম্যাচ। আয়োজক হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপ টিকিটের চাহিদায় শীর্ষে যুক্তরাষ্ট্র, কানাডা এং মেক্সিকোর দর্শকরা। এরপর সবচেয়ে বেশি আবেদন এসেছে কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, আর্জেন্টিনা, ইকুয়েডর, জার্মানি, স্কটল্যান্ড, ফ্রান্স, পানামা ও অস্ট্রেলিয়া থেকে। মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে আগামী ১৩ জুন বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর শুরু হবে।

রিয়াল মাদ্রিদে খেলার পর ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে বর্ণবাদী আচরণের ঘটনা তো কম ঘটেনি। ঘরের মাঠে হোক বা বাইরের মাঠ, এমন কারণে তিনি বারবার খবরের শিরোনাম হয়েছেন। এ বছর চ্যাম্পিয়নস লিগে তাঁর সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগের কথা জানা গেছে। এবার সেই ঘটনা নিয়ে মুখ খুললেন আর্জেন্টাইন ফুটবলার জিয়ানলুকা প্রেসতিয়ান
১ ঘণ্টা আগে
বল টেম্পারিং ইস্যুতে ফেঁসে গেছেন লাহোর কালান্দার্সের ফখর জামান। এরই মধ্যে পেয়েছেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা। ফখরও হাল ছাড়ার পাত্র নন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চ্যালেঞ্জ করলেন এই বাঁহাতি ব্যাটার।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি প্রায় আড়াই মাস। কিন্তু দর্শকদের যে আর তর সইছে না। মার্কিন মুলুকে বিশ্বকাপ বলে কথা। বিশ্বকাপের টিকিট ছাড়া মাত্রই হুমড়ি খেয়ে পড়েছেন ভক্ত-সমর্থকেরা। গতকাল ফিফা পুনরায় টিকিট বিক্রি শুরুর পর ট্রাফিক জ্যামের মতো অবস্থা হয়ে পড়েছে অনলাইনে।
২ ঘণ্টা আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ দুটি ম্যাচ রয়েছে। যার মধ্যে রাতে মুখোমুখি হবে করাচি কিংস-রাওয়ালপিন্ডি পিন্ডিজ। এর আগে ২৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনের পিন্ডিজ হেরে গেছে পেশোয়ার জালমির কাছে। এদিকে মেয়েদের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের শেষ দুই ম্যাচ হবে আজ রাতে। এক নজ
৩ ঘণ্টা আগে