একজন ক্রীড়াবিদের দীর্ঘ দিনের লালিত স্বপ্নের নাম অলিম্পিক পদক। পোডিয়ামে দাঁড়িয়ে পদকে কামড় বসানোর মুহূর্তটা আজীবনের স্মৃতি হয়ে থাকে তাঁর মনে। কিন্তু কোনো কোনো ক্রীড়াবিদের কাছে অলিম্পিক পদক একেবারেই তুচ্ছ। তাঁদের কাছে অন্যের জীবন বাঁচানোই জীবদ্দশার সবচেয়ে বড় অর্জন। সেটিরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মারিয়া আন্দরেইকজিক।
পোল্যান্ডের এই ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট একটি শিশুকে বাঁচাতে তাঁর অলিম্পিক পদক নিলামে তুলেছেন। পদক বিক্রির সব অর্থ তিনি দিয়ে দেবেন সেই শিশুর চিকিৎসায়।
সদ্য সমাপ্ত টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রো (বর্শা নিক্ষেপ) ইভেন্টে রুপার পদক জেতেন ২৫ বছর বয়সী মারিয়া আন্দরেইকজিক। বীর বেশে দেশে ফেরার কদিন পরেই তিনি জানতে পারেন, মিলোসজেক মালিসা নামের এক ৮ মাসের ছেলে শিশু হৃদযন্ত্রের গুরুতর সমস্যায় ভুগছে। শিগগিরই হার্ট সার্জারি না করালে তাকে বাঁচানো যাবে না। কিন্তু শিশু মালিসার পরিবার অসচ্ছল হওয়ায় চিকিৎসা ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না।
ঘটনাটি মারিয়ার মনকে নাড়া দেয়। দ্বিতীয়বার না ভেবে জীবনের সবচেয়ে বড় অর্জন অলিম্পিক পদক বিক্রির সিদ্ধান্ত নেন তিনি। মালিসার হার্ট সার্জারি বাবদ চিকিৎসা ব্যয় ধরা হয়েছিল, ১ লাখ ২৫ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার কাছাকাছি)। সেই অর্থ দিয়ে মারিয়ার পদকটি কিনে নেয় ‘জাবকা’ নামের স্থানীয় এক সুপারমার্কেট চেইন।
নিলাম থেকে পাওয়া অর্থ এরই মধ্যে শিশু মালিসার পরিবারের হাতে তুলে দিয়েছেন মারিয়া। নিজের ফেসবুক পেজে এই অ্যাথলেট লিখেছেন, ‘নিলাম থেকে পাওয়া অর্থ বালকটির পরিবারকে দিয়েছি। শিগগিরই তা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে জমা হবে। বালকটির সার্জারিতে আর বাধা রইল না।’

ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২৩ মিনিট আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
২ ঘণ্টা আগে
শরীফুলের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে ৬৪ রানে গুটিয়ে গিয়েও ম্যাচে টিকে ছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটাররা মুখ থুবড়ে পড়ায় আর শেষ রক্ষা হয়নি। ইনিংস হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে অতিথিদের।
২ ঘণ্টা আগে