১৯৯০ সালের এপ্রিলে অস্ট্রেলেশিয়া কাপ সামনে রেখে আসা মুদাসসর নজর থেকে সর্বশেষ রাসেল ডমিঙ্গো। কাউকে খাটো করছি না। গত ৩২ বছরে অনেক পরীক্ষা-নিরীক্ষাই চালিয়েছি। এবার অন্তত একটা স্থানীয় সেটআপ নিয়ে আমরা চেষ্টা করতে পারি। এতে এক দিকে দেশের টাকা যেমন দেশেই থাকবে, আবার খেলোয়াড় ও কোচদের মধ্যে সাংস্কৃতিক আর যোগাযোগ ঘাটতি থাকবে না। লম্বা মেয়াদে কোচ ডেভেলপমেন্টও হয়ে যাবে একই সঙ্গে। আমি এখানে যে কোচিং স্টাফের কথা বলেছি, সেটি দেশের অন্যতম সেরা কোচিং প্যানেল হতে পারে।
খেলোয়াড়দের মস্তিষ্কে ভালো করার ইচ্ছাটা তখনই বাড়ে, যখন সে স্বচ্ছন্দ ও নির্ভার থাকে। আর সেটি করতে স্থানীয় কোচরাই হতে পারে সেরা উপায়। যখন একজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলে কোচ, অ্যাপ্রোচটা হয় কীভাবে? আমাদের ‘তুই’, ‘তুমি’, ‘আপনি’র একটা সুবিধা আছে। আমাদের খেলোয়াড় ও কোচের ব্যাপারটা শুধু ব্যাট এবং বলের সম্পর্ক নয়, ব্যক্তিগত-পারিবারিক বিষয়েও তারা অবগত থাকে।
যখন একজন খেলোয়াড়ের সাংস্কৃতিক পটভূমি ভালো জানে কোচ, দক্ষতা উন্নয়নে ওই খেলোয়াড়ের মানসিক অবস্থা খুব ভালো পড়া যায়। এখানে বিদেশি কোচরা এটা ভালো করে বুঝতে পারবে না, যতটা পারবে স্থানীয় কোচরা।

২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী ইমরান খান। তখন থেকে অনেকটা লোকচক্ষুর আড়ালেই পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক। এবার তাঁর কারামুক্তির ইঙ্গিত পাওয়া গেছে ইংল্যান্ডের এক সংবাদমাধ্যমে।
১০ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকার কথা হয়তো লিটন দাস কল্পনাও করতে পারেননি। তবে গতকাল তাঁর সতীর্থরা বাংলাদেশ ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর নাম অন্তর্ভুক্ত করেছে। সদ্য চোট থেকে সেরে ওঠা এই উইকেটরক্ষক ব্যাটারকে নতুন কন্ডিশনে খেলার পরামর্শ দিয়েছেন মোহাম্মদ সালাহ উদ্দীন।
১০ ঘণ্টা আগে
ফিফার নিষেধাজ্ঞার প্রভাব এবার শুধু দলবদলের সময়সূচি বদলায়নি, বদলে দিয়েছে পুরো লিগের কাঠামোও। ১ জুন শুরু হওয়ার কথা থাকলেও দলবদল পিছিয়ে শুরু হয় ১০ জুলাই। আবাহনী কয়েকটি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠলেও একটি এখনো রয়েছে, যা আগামী সপ্তাহের মধ্যে উঠিয়ে নেবে। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ১১টি অভিযোগের কারণে নিষেধাজ্ঞা বহ
১০ ঘণ্টা আগে
আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের খেলা হলেও টেস্টে একেবারে হয় না বললেই চলে। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবে এশিয়া মহাদেশের এই দল। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা এরই মধ্যে পৌছেও গেছেন প্রথম টেস্টের ভেন্যু ডারউইনে।
১১ ঘণ্টা আগে