
আগের রাতে আচমকা ওয়ানডে থেকে অবসরের পর সকালে মোহামেডানের হয়ে ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। বিকেলে ম্যাচ শেষে জাতীয় দলে নিজের প্রথম অধিনায়ক হাবিবুল বাশার সুমনকে নিয়ে কেক কেটেছেন মুশফিক। ২০০৫ সালের সেই কিশোর মুশফিক শেষ করলেন ৫০ ওভারের ক্রিকেটের দীর্ঘ এক যাত্রা। নির্বাচক হয়েও খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে মুশিকে। মুশফিকের ওয়ানডে-জার্নি নিয়েই সুমনের লেখা—
তিন বছর আগে টি-টোয়েন্টি থেকে বিদায় নিয়েছে মুশফিকুর রহিম। এখন নিল ওয়ানডে থেকে। বাংলাদেশের হয়ে পুরোপুরি সাদা বলের ক্রিকেট থেকে অবসর নিয়েছে, তবে এখনো তাকে বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার বলার সুযোগ নেই। মুশফিক এখনো টেস্ট চালিয়ে যাচ্ছে। ৯৪ টেস্ট খেলা মুশফিকের স্বপ্ন ১০০ টেস্ট খেলা। এক বছর নিয়মিত খেলতে পারলে এই স্বপ্ন পূরণ সম্ভব। যখন সে টেস্ট ছাড়বে তখন ওকে সাবেক ক্রিকেটার বলা যাবে। টেস্ট যেহেতু সামনে খেলবে, এখনো সে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমার কাছে ওর ক্যারিয়ার দীর্ঘ ও সাফল্যে ভরা মনে হয়েছে।
২০০৫ সালে লর্ডস টেস্টে যখন মুশফিকের অভিষেক হয়, তখন বাংলাদেশ দলের নেতৃত্বে ছিলাম আমি। দলে ছোটখাটো গড়নের ‘বেবি ফেসে’র এক ক্রিকেটার জায়গা পেল। তাকেই লর্ডস টেস্টে ইংল্যান্ডের শক্তিশালী ফাস্ট বোলিং আক্রমণের বিপক্ষে খেলিয়ে দেওয়ার সিদ্ধান্ত হলো। সেই কিশোর থেকে আজকের মুশফিকুর রহিম হয়ে ওঠার যাত্রা সহজ ছিল না। কঠোর পরিশ্রম আর আত্মনিবেদন নিজেকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল পারফরমারে পরিণত করেছে।
মুশফিক এমন একজন ক্রিকেটার, যে সবকিছুর ঊর্ধ্বে দলকে রেখেছে। খেলার প্রতি তার নিষ্ঠা অনুকরণীয়। নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে সে এক উজ্জ্বল উদাহরণ। মুশফিক সব সময় দলের হয়ে পারফর্ম করার চেষ্টা করেছে, নিজের শতভাগ উজাড় করে দিয়েছে। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে হাতে গোনা যে কয়েকজন ক্রিকেটার দীর্ঘ সময় ধরে ধারাবাহিক ভালো খেলেছে, তাদের মধ্যে অন্যতম মুশফিক।
মুশফিক খেলাটার অন্তঃপ্রাণ এক মানুষ। খেলার প্রতি তার নিবেদন প্রশ্নাতীত। ক্রিকেটের বাইরে তাকে কল্পনাই করা যায় না। মাঠে তার প্রবেশ ও প্রস্থানে, প্রতিটি পদক্ষেপে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে তার কঠোর পরিশ্রম ও আত্মোন্নতির নিরন্তর প্রচেষ্টা। শুরুর দিকে হয়তো সে অতটা ধারাবাহিক ছিল না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে গড়ে তুলেছে, পরিণত হয়েছে এক নির্ভরযোগ্য ক্রিকেটার হিসেবে।
ক্যারিয়ারে খারাপ সময় এসেছে, কিন্তু কখনো মুশফিক হাল ছাড়েনি। কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতা দিয়ে বারবার ফিরে এসেছে। এটাই প্রকৃত একজন লড়াকু ক্রিকেটারের বৈশিষ্ট্য। বাংলাদেশ ক্রিকেটে মুশফিকের অবদান অপরিসীম। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে পোর্ট অব স্পেনে খেলা হাফসেঞ্চুরি বিশ্ব ক্রিকেটে তাকে প্রথম পরিচিত করেছিল। এরপর আরও অসংখ্য সেরা ইনিংস খেলেছে সে। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, বাংলাদেশ ক্রিকেটের নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে মুশফিকুর রহিম।
এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি! ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে