এই সপ্তাহের ইউরোপীয় ফুটবলের বড় দলবদলটা হয়েছে আর্লিং হালান্ডের। বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। হিসাবে অনুযায়ী তাঁর রিলিজ ক্লজের ৭৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮৮ কোটি টাকা) ডর্টমুন্ডকে পরিশোধ করার কথা।
কিন্তু হালান্ডের রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করেনি ইংলিশ ক্লাবটি। মঙ্গলবার রাতে জার্মান জায়ান্ট ডর্টমুন্ড অভিযোগ জানায়, তারা কেবল ৬০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫০ কোটি টাকা) পেয়েছে। বাকি ১৫ মিলিয়ন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩৮ কোটি টাকা) ইউরোর দাবি জানাচ্ছে সিগনাল ইদুনা পার্কের দলটি।
সিটির দাবি, তারা কোনো বাড়তি টাকা পরিশোধ করবে না। এটাকে স্রেফ প্রতারণা হিসেবে দেখছে জার্মান সংবাদমাধ্যমগুলো। তাদের মতে, টাকা কম দিয়ে হালান্ডকে নিয়ে আগ্রহ থাকা রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, চেলসি এবং অন্যদের সঙ্গেও প্রতারণা করেছে সিটি। যদিও এ বিষয়ে সিটির পক্ষ থেকে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।
গতকাল হালান্ডকে দলে টানার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেছে ম্যানচেস্টার সিটি। ২০২০ সালে অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সালবুর্গ ছেড়ে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেন ২১ বছর বয়সী এই স্ট্রাইকার। হলুদ জার্সিতে ৬৬ ম্যাচে ৬১টি গোল করেছেন হালান্ড। এমন একজন স্ট্রাইকারকে হারানো জার্মান ক্লাবটির জন্য বড় ধাক্কা হয়েই এল।
তার ওপর টাকা কম দিচ্ছে ম্যানচেস্টার সিটি। সব মিলিয়ে ভালোই চটে আছে বরুসিয়া ডর্টমুন্ড।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে