
সপ্তাহ দুয়েক আগেই চল্লিশে পা দিয়েছেন ম্যানুয়েল নয়্যার। এই বয়সেও গ্লাভস-জোড়াকে বিশ্বস্ততার প্রতীক বানিয়ে সবার মুগ্ধতা কাড়ছেন এই গোলরক্ষক। সবশেষ নয়্যারের দুর্দান্ত পারফরম্যান্সের কাছে হেরেছে রিয়াল মাদ্রিদ। দল জিতিয়ে নিজের এমন দুর্দান্ত পারফরম্যান্সের রহস্য জানিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে বায়ার্ন মিউনিখ। ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারত; সেটা হতে দেননি নয়্যার। গুনে গুনে নয়টা সেভ দিয়েছেন তিনি। আরও একবার পোস্টের নিচে তাঁর চীনের প্রাচীর হয়ে উঠার দিনে বারবার হতাশ হয়েছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়ররা। ম্যাচে স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটা করেন এমবাপ্পে। সে শটেও বল ছুঁয়েছিলেন নয়্যার। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর ম্যাচের মোস্ট ভেলুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন। ম্যাচ শেষে নয়্যারের সরল স্বীকারোক্তি—ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এখনো পোস্টের নিচে দুর্দান্ত তিনি।
নয়্যার বলেন, ‘এত শক্তিশালী আক্রমণের বিপক্ষে খেললে সুযোগ তো আসবেই। কিন্তু সেগুলো সামলানোই তো আমার কাজ। আমি ফুটবলকে ভালোবাসি। এটা আমার খেলা। অনুশীলন করতে ভালো লাগে। এই দলটার সঙ্গে খেলতে আমি ভীষণ উপভোগ করি। এটা আমার আবেগ। যেটাই হচ্ছে ভালো খেলার রহস্য।’
দ্বিতীয় লেগে আগামী ১৬ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়ালকে আতিথেয়তা দেবে বায়ার্ন। প্রথম লেগে এগিয়ে থাকলেও গা ছাড়া ভাব নিয়ে থাকছেন না নয়্যার, ‘এটা ছিল প্রথম ধাপ। আমরা জানি মিউনিখে কাজটা এখনো কঠিন হবে। আমাদের আবারও ভালো খেলতে হবে এবং ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে হবে।’
নয়্যারের প্রশংসায় বায়ার্নের প্রধান কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, ‘আমি অবাক হইনি। এটা শুধু অভিজ্ঞতা নয়, এটা খাঁটি মানের ব্যাপার। নয়্যার খুবই চটপটে ছিল, যা সম্ভব হয় কারণ সপ্তাহজুড়ে নিজের শরীরের ওপর অনেক কাজ করলে। সে ব্যাপারটাকে এত সহজ করে তোলে। আপনি যেসব সেভ দেখেন, সেগুলো দেখতে যত সহজ লাগে, আসলে গোলরক্ষকের জন্য সেগুলো ততটাই কঠিন মুহূর্ত। আমাদের এটা দরকার ছিল। সামনের সপ্তাহগুলোতেও এমন কিছু লাগবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো সাংবাদিকদের সামনে হাজির হলেন তামিম ইকবাল। এরই মধ্যে অ্যাডহক কমিটির কয়েকজনকে বিসিবির বিভিন্ন বিভাগের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। তাঁদের নাম জানিয়েছেন তামিম।
১১ মিনিট আগে
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক হয়ে গেল নাহিদ রানার। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আজ দিনের একমাত্র ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে খেলতে নেমেছে পেশোয়ার জালমি। ফ্র্যাঞ্চাইজিটির একাদশে জায়গা হয়েছে রানার।
১ ঘণ্টা আগে
স্পেন ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। স্পেন ও মিশরের মধ্যকার এক প্রীতি ম্যাচে ইসলামবিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগে এই পদক্ষেপ নিয়েছে সংস্থাটি।
৩ ঘণ্টা আগে
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে নতুন করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে—সিডনির পূর্বাঞ্চলে পুলিশের হাতে আটক হওয়ার আগে তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন তিনি।
৪ ঘণ্টা আগে