
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে নতুন করে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে—সিডনির পূর্বাঞ্চলে পুলিশের হাতে আটক হওয়ার আগে তিন গ্লাস ওয়াইন পান করেছিলেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, এক বন্ধুর সঙ্গে সময় কাটানোর সময় অ্যালকোহল গ্রহণ করেন ওয়ার্নার। পরে মারুব্রায় নিজের বাসায় ফেরার পথে একটি ব্রেথ-টেস্টিং অভিযানে তাঁকে থামায় পুলিশ। পরীক্ষায় এই ক্রিকেটারের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে।
পরবর্তীতে ওয়ার্নারকে মারুব্রা পুলিশ স্টেশনে নেওয়া হয়। তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪—যা আইনি সীমার দ্বিগুণেরও বেশি। এ ঘটনায় ওয়ার্নারের বিরুদ্ধে ‘মিড-রেঞ্জ ড্রিংক-ড্রাইভিং’ অভিযোগ আনা হয়েছে। আগামী ৭ মে ডনিং সেন্টার লোকাল কোর্টে তাঁকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়ে ব্যস্ত সময় পার করছেন ওয়ার্নার। বর্তমানে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচিং কিংসের নেতৃত্ব দিচ্ছেন। টুর্নামেন্টের বিরতিতে অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়েছিলেন। পিএসএল চলাকালীন এবার মদ্যপানের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
পিএসএলে নিজেদের সবশেষ ম্যাচে পিন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে করাচি। সে ম্যাচে ৩৬ বলে ৫০ রানের ইনিংস খেলেন ওয়ার্নার; দলের অবস্থাও বেশ ভালো। তিন ম্যাচের সব কটিতে জিতে টেবিলের দুইয়ে অবস্থান করছে করাচি। এর আগে বিগ ব্যাশেও ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ওয়ার্নার। সিডনি থান্ডারের হয়ে ৮৬.৬ গড়ে রান করে টুর্নামেন্টের সেরা একাদশের অধিনায়ক নির্বাচিত হন।
অস্ট্রেলিয়ার অন্যতম সফল ব্যাটার হিসেবে বিবেচনা করা হয় ওয়ার্নারকে। ১১২ টেস্টে ৮৭৮৬ রান করেছেন তিনি। এ ছাড়া ওয়ানডেতে ৬৯৩২ এবং টি-টোয়েন্টিতে তাঁর নামের পাশে শোভা পাচ্ছে ৩২৭৭ রান। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯টি সেঞ্চুরি আছে ওয়ার্নারের। ২০১৮ সালে বল টেম্পারিংয়ে জড়িয়ে এমন দারুণ একটি ক্যারিয়ারকে কলঙ্কিত করেছেন। নতুন বিতর্কে কোন ধরনের পরিস্থিতির মুখে পড়েন ওয়ার্নার—সেটা জানতে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৯ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১০ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১২ ঘণ্টা আগে