Ajker Patrika

পরিচিত সাংবাদিককে জড়িয়ে ধরে কী বললেন মেসির মা

ক্রীড়া ডেস্ক    
পরিচিত সাংবাদিককে জড়িয়ে ধরে কী বললেন মেসির মা
মেসির বিদায়ী ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সেলিয়া। ছবি: সংগৃহীত

মনুমেন্তালে স্টেডিয়ামে গতকাল ভোরে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ডের বিদায়ী ম্যাচে আবেগঘন অনেক দৃশ্যের অবতারণা হয়েছে। লা আলবিসেলেস্তেদের ৩-০ গোলের জয়ের ম্যাচে অসংখ্য দৃশ্যের একটির কেন্দ্রে ছিলেন মেসির মা সেলিয়া কুচিত্তিনি।

মাঠে ঢোকার সময় স্টেডিয়ামের পানেলে সাংবাদিক গনসালো সোরবোর সঙ্গে দেখা হয় সেলিয়ার। পরিচিত সাংবাদিককে দেখেই তাঁকে জড়িয়ে ধরেন মেসির মা। এরপর এমন কিছু কথা বলেন, যা আবেগাপ্লুত করে দেয় সোরবোকে।

সোরবোকে জড়িয়ে ধরার পর সেলিয়া বলেন, ‘আমি তোমাকে সব সময় দেখি। আমি আবেগাপ্লুত। সবচেয়ে খারাপ সময়টা পেরিয়ে গেছে।’

সেলিয়ার এই কথায় মেসির জাতীয় দলের অধ্যায়ের সমাপ্তির আবেগ যেমন ফুটে ওঠে, তেমনি গত কয়েক মাসে মেসি পরিবারের কঠিন সময়ের ইঙ্গিতও পাওয়া যায়। গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান মেসির বাবা হোর্হে মেসি। আপনজন হারানোর বেদনায় ভেঙে পড়েছিলেন পরিবারের সবাই। সে শোক সামলে আরও আগেই মাঠে খেলায় ফিরেছেন মেসি।

এরপর গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। তাঁর সম্মানার্থে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মেসির বিদায়ী ম্যাচের পর সেলিয়ার সেই আলিঙ্গনের অনুভূতি প্রকাশ করেন সোরবো। সেলিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এই আলিঙ্গন সারাজীবন আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ সেলিয়া, সর্বকালের সেরা মানুষটিকে পৃথিবীতে আনার জন্য।’

মেসির বিদায়ী ম্যাচটি ভিআইপি বক্সে বসে দেখেন সেলিয়া। তাঁর সঙ্গে ছিলেন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো, তিন ছেলে থিয়াগো, সিরো ও মাতো এবং পরিবারের অন্যান্য সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত