
দুই গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হারল ইন্টার মিলান। সৌদি আরবের রিয়াদে আল-আউওয়াল পার্কে রোমাঞ্চকর ম্যাচে ইন্টারকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতল এসি মিলান।
প্রথমার্ধের যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় ইন্টার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন মেহেদি তারেমি। তারপরই ঘুরে দাঁড়ায় মিলান। থিও হার্নান্দেজের ব্যবধান কমানোর পর সমতায় ফেরান ক্রিস্টিয়ান পুলিসিস। যোগ করা সময়ে ব্যবধান গড়ে দেন টামি আব্রাহাম।
এসি মিলান প্রথম সুযোগটি পায় নবম মিনিটে। তবে টিয়ানি রেইন্ডার্সের শট লক্ষ্যে থাকেনি। বিপরীতে প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্টার মিলানকে এগিয়ে নেন মার্তিনেজ। থ্রো ইন থেকে আসা বল টেনে নিয়ে দুজনকে কাটিয়ে জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার। বিরতির পর ব্যবধান দ্বিগুণ করেন তারেমি। ডে ভ্রেইয়ের বাড়ানো বল টেনে নিয়ে লক্ষ্যভেদ করেন ৪৭ মিনিটে।
তারপরই ঘুরে দাঁড়ায় এসি মিলান। ৫২ মিনিটে ব্যবধান কমান হার্নান্দেজ। বক্সের বাইরে থেকে দারুণ ফ্রি-কিকে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার। ৮০ তম মিনিটে দলকে সমতায় ফেরান পুলিসিস। হার্নান্দেজের বাঁ দিক থেকে বাড়ানো বল বক্স থেকে জালে জড়ান যুক্তরাষ্ট্রের এ ফরোয়ার্ড। নির্দিষ্ট সময় শেষ হয় ২-২ সমতায়। যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন আব্রাহাম। রাফায়েল লেয়াওয়ের পাস থেকে ৩-২ ব্যবধান করেন তিনি।

মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়াকে ম্যাকাই টেস্টে হারালে একসঙ্গে অনেক কীর্তি গড়ত বাংলাদেশ। চতুর্থবারের মতো বিদেশের মাঠে টেস্ট সিরিজ জয়, অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই, ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় এগোনো—নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে ছিল এমন কিছু করার সুযোগ। কিন্তু স
৩ ঘণ্টা আগে