স্টেডিয়াম ৯৭৪–এ বাঁচা-মরার ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ পোল্যান্ডের জন্যও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। হেরে গেলে রবার্তো লেভানডফস্কির দলকে তাকিয়ে থাকতে হবে সৌদি আরব-মেক্সিকো ম্যাচের ফলের দিকে।
পোল্যান্ডের বিপক্ষে জিতলে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে আর্জেন্টিনা। ড্র করলে লিওনেল মেসিদের ভাগ্যও নির্ধারণ হবে সৌদি-মেক্সিকো ম্যাচের ফলের ওপর। যদি আর্জেন্টিনা হেরে যায়, এখানেই শেষ হয়ে যেতে পারে আলবিসেলেস্তেদের এবারের বিশ্বকাপ অভিযান। হয় তো আর্জেন্টিনা অধ্যায়ের ইতি টানতে পারেন মেসিও!
গুরুত্বপূর্ণ এই ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন ড্যানি ডেসমন্ড মেকেলিয়ে। যিনি এক সময় নেদারল্যান্ডসের পুলিশ ইন্সপেক্টর ছিলেন। ফুটবলকে ভালোবেসে রেফারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। মেকেলিয়ে ২০১১ সালে ফিফার তালিকভুক্ত রেফারি হন।
মেসিদের ম্যাচে মেকেলিয়ের সহকারী ম্যাচ পরিচালক হিসেবে থাকবেন হেসেল স্টেস্ট্রা ও ইয়ান দে ভ্রিজ। চতুর্থ রেফারি হিসেবে থাকবেন হন্ডুরাসের সাইদ মার্তিনেজ।
মেকেলিয়ে ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনের রেফারি প্রশিক্ষক হিসেবেও কর্মরত আছেন। তিনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে সহকারী ভিডিও রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ইউরোপা লিগ ২০১৯-২০ মৌসুমে সেভিয়া-ইন্টার মিলানের মধ্যকার ফাইনালেও মূল রেফারি ছিলেন।
ইউরো-২০২০ এর সেমিফাইনালে ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন মেকেলিয়ে। চলতি বিশ্বকাপে স্পেন-জার্মানি ম্যাচও পরিচালনা করেছেন এই ডাচ রেফারি।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১১ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৪০ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে