
ব্রাইটনকে আজ অ্যানফিল্ডে আতিথেয়তা দেবে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগের এই ম্যাচের ফল কী হবে, সেই আগ্রহের চেয়ে বরং ‘মোহামেদ সালাহকে কি দেখা যাবে এই ম্যাচে’ এ নিয়েই বেশি উচ্ছ্বাস ক্লাবটির সমর্থকদের। তবে যাঁরা মনে করছেন ‘লিভারপুলে সালাহ অধ্যায় শেষ’, তাদের নতুন বার্তা দিলেন লিভারপুলের কোচ আর্নে স্লট। বললেন, সালাহকে দলে রেখে দিতে না চাইবার কোনো কারণ নেই।
তাহলে কি ব্রাইটনের বিপক্ষে ঘরের মাঠে দেখা যাবে মিসরীয় স্ট্রাইকারকে? এই প্রশ্নেই একটা ফাঁক রেখে দিলেন স্লট। জানালেন, ম্যাচের আগে আরেক দফা তিনি কথা বলবেন সালাহর সঙ্গে। সে আলাপে কিছু ঠিক হয়ে গেলে সবকিছু আগের মতোই চলবে। কিন্তু প্রশ্ন হলো, সবকিছু আগের মতোই চলবে কি?
গত শনিবার লিডসের সঙ্গে ড্রয়ের পর সালাহ অভিযোগ করেছিলেন যে ক্লাব তাঁকে `বাসের নিচে ফেলে দিয়েছে’। ওই ম্যাচ শেষে এল্যান্ড রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপে কোচের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো নয় বলেও ইঙ্গিত দিয়েছিলেন সালাহ। ইঙ্গিত দিয়েছিলেন জানুয়ারির উইন্ডোতে অ্যানফিল্ড ছেড়ে যাওয়ারও।
আরও দুই বছর অ্যানফিল্ডে থেকে যাওয়ার জন্য গত এপ্রিলে চুক্তি নবায়ন করেছিলেন সালাহ। তো এখন রিভারপুলে তাঁর ভবিষ্যৎ কী—এই প্রশ্নের উত্তরে আর্নে স্লট বলেন, ‘আমি তাকে না চাওয়ার কোনো কারণ দেখি না।’ এরপর স্লট আরও যোগ করেন, ‘আমি মো-এর সঙ্গে কথা বলব। সেই আলাপের ফলাফলের ওপর নির্ভর করবে শনিবার কীভাবে বিষয়টি দাঁড়ায়।’
লিভারপুলের হয়ে ৪২০ ম্যাচে ২৫০ গোল করা সালাহ সর্বশেষ মাঠে নামেন ৩ ডিসেম্বর সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে বদলি হিসেবে। আর তাঁর সর্বশেষ শুরুর একাদশে থাকা ছিল ২৬ নভেম্বর, পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে পরাজয়ের দিনে।
আগামী সোমবার আফ্রিকা কাপ অব নেশনস খেলতে দেশ ছাড়বেন এবং মিসর কত দূর এগোয়, তার ওপর নির্ভর করছে লিভারপুলে তিনি কবে ফিরবেন। ব্রাইটন ম্যাচের আগে কোচের সঙ্গে আরেক দফা যে আলোচনা হবে, সে আলোচনায়ও অনেক কিছু নির্ভর করছে।

বেশি দিন আগের কথা নয়। এইতো গত জুনেই আগুনে বোলিংয়ে কাউন্টিতে কাঁপিয়েছিলেন হাসান মাহমুদ। অসাধারণ বোলিং নৈপুণ্যে কেন্টকে জিতিয়েছিলেন এক ম্যাচ। এবার তাঁর সঙ্গে এই কেন্টেই দেখা যাবে আরেক বাংলাদেশি সৈয়দ খালেদ আহমেদকে।
৬ ঘণ্টা আগে
২০২৬ নারী এশিয়া কাপে শুরুটা দারুণ করেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গত রাতে ইন্দোনেশিয়াকে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন। দুর্দান্ত এই শুরুর পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
৭ ঘণ্টা আগে
একজন ২০২০ সালে চলে গেছেন না ফেরার দেশে। অপরজন গতকাল বনে গেলেন সাবেক ফুটবলার। এই দুই বাক্য শুনে হয়তো অনেকেই ধারণা করতে পেরেছেন আর্জেন্টিনার দুই তারকা দিয়েগো ম্যারাডোনা-লিওনেল মেসিকে নিয়ে বলা হচ্ছে। এবার তাঁদের নিয়ে ভিডিও প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৮ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলতে গিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজ-হাসান মাহমুদদের নিয়ে বয়ে যায় প্রশংসার বন্যা। যদিও সিরিজটা শেষ পর্যন্ত জিততে পারেনি শান্তর দল। তবে এই টেস্ট সিরিজের স্মৃতি যেন ভুলতেই পারছেন না অস্ট্রেলিয়ার তারকা পেসার জ
৯ ঘণ্টা আগে