বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি হার্নান্দেজ ও দানি আলভেজ। সময়ের পরিক্রমায় একসময়ের দুই সতীর্থের অবস্থান এখন দুই মেরুতে। বার্সেলোনার কোচের দায়িত্বে আছেন এখন জাভি। আর নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার আলভেজ এখন দিন কাটাচ্ছেন কারাগারে। পুরোনো সতীর্থ গ্রেপ্তার হওয়ায় মর্মাহত হলেন জাভি।
গত পরশু কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। আলভেজের গ্রেপ্তারে যেন ভাষা হারিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন অবস্থায় মন্তব্য করা কঠিন। আমি খুবই মর্মাহত হয়েছি। এখানে বিচারের প্রশ্ন আসে। দানির জন্য খুব খারাপ লাগছে।’
গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষদের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’
ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৯ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমা গত পরশু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলে।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩৪ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে