মন্দভাগ্য পিছু ছাড়েনি হ্যারি মাগুয়েরের। সর্বশেষ মৌসুমে প্রতিপক্ষের পায়ে বল দিয়ে দলকে গোল খাওয়ানো এবং আত্মঘাতী গোল করার যে দুর্নাম তাঁর নামের সঙ্গে যুক্ত হয়েছিল, সেই অভ্যাস এখনো ছাড়তে পারেননি তিনি। গতকাল প্রীতি ম্যাচে আরেকবার একই ভুল করে ইংল্যান্ডকে গোল খাইয়েছেন এই ডিফেন্ডার।
তবে ম্যাগুয়েরের ভুলের মাশুল দিতে হয়নি ইংল্যান্ডকে। বিপরীতে স্কটল্যান্ডের বিপক্ষে ৩–১ গোলের বড় জয়ই পেয়েছে থ্রি লায়নরা। দলের হয়ে গোল তিনটি করেছেন ফিল ফোডেন, জুড বেলিংহাম ও হ্যারি কেইন।
দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে বদলি নামার পর আত্মঘাতী গোলটি করেন ম্যাগুয়ের। ৬৭ মিনিটে স্কটল্যান্ডের এক খেলোয়াড়ের শট বক্সের ভেতরে প্রতিহত করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন তিনি। আত্মঘাতী গোলে কিছুটা চাপে পড়লেও এর আগেই অবশ্য ২ গোলে এগিয়ে ছিল ইংলিশরা। ৩২ মিনিটে প্রথম গোল করেন ফোডেন। ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ডের ২ মিনিট পরেই গোলের ব্যবধান দ্বিগুণ করেন দুর্দান্ত ছন্দে থাকা বেলিংহাম। আর ম্যাচের ৮১ মিনিটে শেষ গোলটি করেন কেইন।
এ জয়ে ২৪ বছর ধরে স্কটিশদের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ড ধরে রাখল ইংল্যান্ড। সঙ্গে অনন্য এক রেকর্ড গড়েছে তারা। ইউরোপের প্রথম দল হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে।
ইংল্যান্ডের অন্যরকম প্রথমের রাতে জয়ে ফিরেছে জার্মানি। টানা তিন ম্যাচ হারার পর শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেই জয় পেয়েছে জার্মানরা। সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সকে ২–১ গোলে হারিয়েছে তারা। ঘরের মাঠে জার্মানির হয়ে গোল দুটি করেছেন থমাস মুলার ও লিরয় সানে। অন্যদিকে পেনাল্টি থেকে ব্যবধান কমানো গোলটি করেন আতোঁয়ান গ্রিজমান। সর্বশেষ ম্যাচে জাপানের কাছে ৪–১ গোলে বিধ্বস্ত হয়ে জার্মানির কোচের পদ হারিয়েছিলেন হ্যান্সি ফ্লিক। তাঁর পরিবর্তে দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন কোচ রুডি ফোলার প্রথম ম্যাচেই জয় পেয়েছেন।
রাতে আরেক ম্যাচে জার্মানির মতোই ২–১ ব্যবধানের জয় পেয়েছে ইতালি। ইউক্রেনকে হারানোর ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেছেন ডেভিড ফ্রাটেসি। ইউক্রেনের হয়ে ব্যবধান কমান আন্দ্রি ইয়ারমোলেনকো।

এবারের বিশ্বকাপে ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কারে পরিবর্তন এনেছে ফিফা। মুসলিম খেলোয়াড়, অপ্রাপ্তবয়স্ক ফুটবলার কিংবা যেসব খেলোয়াড় নিজেদের মদ্যপ পানীয়ের ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ত করতে চান না, তাদের জন্য ম্যান অব দ্য ম্যাচ ট্রফিতে কোনো ধরনের লোগো না রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
৩৪ মিনিট আগে
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অধিকাংশই আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ এলেই যেন এই দুই দলের সমর্থনে মেতে উঠেন ভক্তরা। জার্সি কেনা, পতাকা উড়ানো থেকে শুরু করে বড় পরিসরে খেলা দেখাতেও থাকে জনপ্রিয় দুই দলের সমর্থকদের আধিক্য। উত্তর আমেরিকায় চলমান বিশ্বকাপেও এর ব্যতিক্রম হচ্ছে না।
১ ঘণ্টা আগে
প্রায় তিন বছর পর ব্রাজিলের হয়ে মাঠে ফিরলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঠে নেমে টানা চতুর্থ বিশ্বকাপে খেলার কীর্তি গড়লেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। তবে ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তাঁর আবেগঘন প্রতিক্রিয়া। দীর্ঘ ৯৮১ দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে জাতীয় দায়িত্বে ফিরে
২ ঘণ্টা আগে
নিজেদের কাজ সেরে রেখেছে ব্রাজিল। ‘সি’ গ্রুপের সেরা হয়ে নকআউটে পা রেখেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপপর্বের লড়াই শেষে এবার সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের নকআউটের প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
৩ ঘণ্টা আগে