Ajker Patrika

বার্সা-রিয়াল মহারণের আগে আলোচনায় এই রেফারি

ক্রীড়া ডেস্ক    
বার্সা-রিয়াল মহারণের আগে আলোচনায় এই রেফারি
দরজায় কড়া নাড়ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। ঐতিহাসিক লড়াইয়ে আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ক্যাম্প ন্যুতে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। স্প্যানিশ লা লিগার সবচেয়ে বড় এই দ্বৈরথের আগে রেফারি নিয়ে আলোচনা চলছে ফুটবল দুনিয়ায়।

এল ক্লাসিকোর আগে সম্ভাব্য রেফারি হিসেবে আলোচনায় উঠে এসেছে আলবেরোলা রোহাসের নাম। স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল চিরিঙ্গিতো এ তথ্য জানিয়েছে।

লা লিগার দশম রাউন্ডের এই লড়াই ঘিরে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়ছে। পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। ৯ ম্যাচে শতভাগ জয়ে হান্সি ফ্লিকের দলের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচে রিয়ালের পুঁজি ২১ পয়েন্ট; অবস্থান করছে তিন নম্বরে। আসন্ন এল ক্লাসিকো তাই উভয় দলের জন্যই বেশ গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স ও বড় জয় বার্সার আত্মবিশ্বাস বাড়িয়েছে। অন্যদিকে, জোসে মরিনিওর অধীনে নিজেদের সেরাটা দিতে পারছে না রিয়াল। স্প্যানিশ রেফারিদের সিদ্ধান্ত নিয়েও সমালোচনা চলছে, যা এল ক্লাসিকোর আগে আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে ভক্ত মহলে।

এল চিরিঙ্গিতোর প্রতিবেদন অনুযায়ী, রোহাস এল ক্লাসিকোর দায়িত্ব পাওয়ার দৌড়ে এগিয়ে থাকলেও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি লা লিগা কর্তৃপক্ষ। তাই এল ক্লাসিকোতে কে বাঁশি বাজাবেন, সেটা নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলার সুযোগ নেই। সেটা অবশ্য ভক্তদের আগ্রহে বিন্দুমাত্র ভাটা পড়তে দেয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত