
দক্ষিণ আমেরিকার ফুটবল ম্যাচ প্রায়ই উত্তাপ ছড়ায়। দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই তো রয়েছেই। অন্যান্য ম্যাচেও মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এমন ঘটনা ঘটে, সেটা নিয়ে আলাপ-আলোচনা না হয়ে কি পারে? এবার আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচ উত্তপ্ত হয়েছে বারবার।
বাংলাদেশ সময় আজ সকালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা-কলম্বিয়া। এস্তাদিও মাস মনুমেন্তালে হওয়া ম্যাচে কলম্বিয়ার মিডফিল্ডার হামেস রদ্রিগেজের সঙ্গে মেসির ঝগড়ার মুহূর্ত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। কী নিয়ে মেসি-রদ্রিগেজের লেগেছে, সেটার ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও বিভিন্ন ওয়েবসাইট থেকে ধারণা পাওয়া গেছে। কলম্বিয়ান তারকা ফুটবলার নাকি দাবি করেছেন, ২০২৪ কোপা আমেরিকায় বেশ কিছু সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাওয়ায় তারা চ্যাম্পিয়ন হয়েছিল। রদ্রিগেজ যে সময়ের ঘটনা বলেছেন, সেই কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল গত বছরের জুন-জুলাইয়ে।

শুধু রদ্রিগেজের পুরোনো কাসুন্দি টেনে আনাই নয়, আজ আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচে দুই দলের ফুটবলারদের মধ্যে দফায় দফায় লেগেছে। প্রথমার্ধেই আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি ও কলম্বিয়ার মিডফিল্ডার রিকার্ড রিওসের একচোট হয়ে গেছে। এমনকি শেষ বাঁশি বাজার পর আবারও লেগেছে ওতামেন্দি ও রিওসের। রিকার্দোকে উদ্দেশ্য করে ওতামেন্দিকে বলতে শোনা গেছে, ‘তোমার হেডব্যান্ডটা খুলে ফেল।’ পাল্টা জবাব দিতে ভুল করেননি রিওস। কলম্বিয়ার মিডফিল্ডার নাকি বলেছেন, ‘তুমি বৃদ্ধ। আর বেশি দৌড়াতে পারবে না।’
নিজেদের মাঠে খেললেও আর্জেন্টিনা বেশ চাপে পড়ে যায়। ২৪ মিনিটে লুইস দিয়াজ গোল করে এগিয়ে দেন কলম্বিয়াকে। এমনকি একটা পর্যায়ে ১০ জনের দলে পরিণত হয় আলবিসেলেস্তেরা। ৭০ মিনিটে কলম্বিয়ান মিডফিল্ডার কাস্তানোর মাথায় বুট দিয়ে আঘাত করেই লাল কার্ড দেখেছেন এনজো ফার্নান্দেজ। ১০ জনের আর্জেন্টিনা থিয়াগো আলমাদার গোলে কোনোমতে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে। রেফারি হুয়ান বেনিতেজের সিদ্ধান্তে মেসিকে অসন্তোষ প্রকাশ করতেও দেখা গেছে।
আর্জেন্টিনা এখনো বাছাইপর্বের শীর্ষে অবস্থান করছে। ১৬ ম্যাচে ১১ জয়, ২ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট এখন স্কালোনির দলের। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল উভয়েরই ২৫ পয়েন্ট। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা তিন দলই খেলেছে ১৬টি করে ম্যাচ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৭ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৬ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে