
উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে এসেই ধাক্কা খেল বার্সেলোনা। পিএসজির কাছে ২–১ গোলে হেরেছে কাতালানরা। এই হারের পর উন্নতির তাগিদ দিয়েছেন স্প্যানিশ ক্লাবটির প্রধান কোচ হান্সি ফ্লিক।
অলিম্পিক লুইস কোম্পানিজে শুরুটা দারুণ ছিল বার্সার। প্রথমার্ধের বেশিরভাগ সময় পিএসজির উপর আধিপত্য দেখিয়েছে স্বাগতিকরা। ১৯ মিনিটে ফেররান তরেসের গোলে এগিয়েও যায় তারা। ৩৮ মিনিটে সেনি মায়ুলু সফরকারীদের ম্যাচে ফেরান। বাকি সময় ম্যাচের নিয়ন্ত্রণ ছিল লুইস এনরিকের শিষ্যদের কাছেই। এরপরও ড্রয়ের পথেই ছিল ম্যাচ। কিন্তু নির্ধারিত সময়ের শেষ মিনিটে বার্সার জাল কাঁপান গনসালো রামোস। পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ম্যাচের বিভিন্ন পরিসংখ্যানে খুব বেশি ব্যবধান না হলেও পারফরম্যান্সের বিচারে পিএসজির চেয়ে বেশ পিছিয়ে ছিল বার্সা। চ্যাম্পিয়নস লিগের মতো মঞ্চে এমন পারফরম্যান্স দিয়ে যে বেশিদূর যাওয়া সম্ভব নয় সেটা ভালোই জানা আছে ফ্লিকের। তাই ভুল শুধরে শিষ্যদের সেরাটা দেওয়ার আহ্বান জানালেন এই জার্মান কোচ।
তিনি বলেন, ‘আমাদের শুরুটা খুব ভালো ছিল। আধাঘণ্টা পর প্রতিপক্ষ দল ম্যাচের লাগাম টেনে ধরে। তাই প্রথমার্ধেও আমাদের কিছুটা ভুগতে হয়েছে। বিরতির পর তো একদমই নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল না। আমরা কিছুটা সময় নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছি। তবে গোছানো ফুটবল খেলতে পারিনি।’
পিএসজির দাপুটে পারফরম্যান্সের নিয়ে ফ্লিক বলেন, ‘চ্যাম্পিয়নস লিগের ম্যাচে এমন পারফরম্যান্স আপনার দলের জন্য সুখকর কিছু নয়। পিএসজির মতো চ্যাম্পিয়ন দলের বিপক্ষে তো নয়–ই। আমাদের আরও গোছানো ফুটবল খেলতে হবে। আমাদের শেখার আছে। পুরো দলকেই রক্ষণভাগ সামলানোর কাজ করতে হবে। আবার আক্রমণে যেতে হবে, জায়গা তৈরি করে কাজে লাগাতে হবে, বল ধরে রাখায় সম্পৃক্ত থাকতে হবে। পিএসজির খেলোয়াড়রা এসব বিষয়ে খুবই পারদর্শী। আমাদের এসব নিয়ে কাজ করতে হবে, উন্নতি করতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মরণীয় একটি সিরিজ শেষে দেশে ফিরে কয়েক দিন বিশ্রামে ছিলেন মেহেদী হাসান মিরাজ। আবার মাঠের ব্যস্ততা শুরু হচ্ছে এই অলরাউন্ডারের। ক্যারিবিয়ান সুপার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে ঢাকা ছেড়েছেন মিরাজ।
১৮ মিনিট আগে
লা লিগায় মৌসুমের প্রথম হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ। এস্তাদিও দে লা কার্তুজাতে ডেকে নিয়ে লস ব্লাঙ্কোসদের ১-০ গোলে হারিয়েছে রিয়াল বেতিস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিসের বিতর্ক।
২ ঘণ্টা আগে
প্রথম ম্যাচেই নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। চীনের মকিতে আজ প্রথম ম্যাচে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে।
৩ ঘণ্টা আগে
মৌসুমের শুরুটা একেবারেই ভালো যাচ্ছে না পিএসজির। শুক্রবার দিবাগত রাতে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছে বর্তমান লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। এই হারে ১৪ বছর পর লিগে নিজেদের প্রথম তিন ম্যাচে জয়হীন থাকার তিক্ত অভিজ্ঞতা হলো প্যারিসের ক্লাবটির।
৩ ঘণ্টা আগে