
চ্যাম্পিয়নস লিগের প্লে অফের প্রথম লেগের ম্যাচে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনফিকার মাঠ থেকে ১-০ গোলের জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। এই জয়ে লিগ পর্বে ৪-২ গোলের হারের প্রতিশোধ নিল রিয়াল। তাদের জয় ছাপিয়ে আলোচনায় ওঠে এসেছে বর্ণবাদের ঘটনা।
লিসবনের এস্তাদিও দা লুজে সুযোগ নষ্টের ভীড়ে প্রথমার্ধে জালের দেখা পায়নি রিয়াল। সুযোগ হাতছাড়া করেছে বেনফিকাও। বিরতি থেকে ফেরার ৪ মিনিটের মাথায় ব্যবধান গড়ে দেওয়া গোলটির দেখা পায় সফরকারীরা। সতীর্থ কিলিয়ান এমবাপ্পের বাড়ানো বল নিয়ে ডি বক্সে ঢুকেন ভিনিসিয়ুস জুনিয়র। এরপর দারুণ এক শটে দূরের পোস্টে লক্ষ্যভেদ করেন; কিছুই করার ছিল না বেনফিকার গোলরক্ষক এনাতোলি ত্রুবিনের।
এই গোলকে কেন্দ্র করেই সব বিতর্কের শুরু। রিয়ালকে এগিয়ে নিয়ে স্বাগতিক দর্শকদের সামনে আপত্তিকর উদযাপন করেন ভিনিসিয়ুস। তাতে শাস্তি পেতে হয়েছে তাঁকে; দেখেছেন হলুদ কার্ড। ঘটনা সেখানেই সীমাবদ্ধ থাকেনি। প্রতিপক্ষ শিবির থেকে কিছু একটা শোনে রেফারির কাছে ছুটে যেতে দেখা যায় ভিনিসিয়ুসকে। ধারাভাষ্যকারদের ধারণা ছিল, হয়তো বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা।
এমন অস্থিরতার মধ্যেই ডাগআউটে চলে যান ভিনিসিয়ুস। সেখান গিয়ে বেনফিকার প্রধান কোচ হোসে মরিনহোকে কথা বলতে দেখা যায়। শেষ পর্যন্ত রিয়ালের কোচিং স্টাফের সদস্যরা ক্ষুব্ধ ভিনিসিয়ুসকে বুঝিয়ে মাঠে ফেরত পাঠান। ততক্ষণে ১০ মিনিট পার হয়ে গেছে। খেলা শুরু হওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক ছিল না। ভিনিসিয়ুস বল পেলেই দুয়ো দিয়েছেন প্রতিপক্ষের দর্শকেরা। সব মিলিয়ে অস্বস্তিকর একটা ম্যাচ-ই যেন পার করলেন এই উইঙ্গার।
বিতর্কে জড়িয়ে আছে মরিনহোর নামও। নির্ধারিত সময়ের ৫ মিনিট আগে বেনফিকার মিডফিল্ডার রিচার্ড রিওসকে বক্সে ফেলে দেন ভিনিসিয়ুস। বিষয়টি মেনে নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন মরিনহো। এ জন্য এই কোচকে হলুদ কার্ড দেখান রেফারি। তাতেও থামেননি দ্য স্পেশাল ওয়ান; কিছু একটা বলেই যাচ্ছিলেন তিনি। শেষ পর্যন্ত দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মরিনহোকে ডাগআউট থেকে বের করে দেন ম্যাচ পরিচালক।

ভালো অবস্থায় নেই ইতালির ফুটবল। টানা তিনবার বিশ্বকাপে খেলতে না পারা ইতালিকে ধুয়ে দিচ্ছেন ফুটবল বিশেষজ্ঞরা। ফেডারেশনে পদত্যাগের হিড়িক পড়েছে। যার মধ্যে রয়েছেন প্রধান কোচ জেনারো গাত্তুসোও। এই মুহূর্তে আলোচনায় ইতালির কিংবদন্তি কোচ সিমিওনে ইনজাগি। যদিও ইতালির কোচের দায়িত্ব নেবেন কি না, সে ব্যাপারে কিছু খো
৫ ঘণ্টা আগে
২০২৩ সাল থেকে বার্সেলোনায় খেলছেন লামিনে ইয়ামাল। গোলও যেমন করছেন, সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেনও। জাদুকরী ফুটবলে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন তিনি। তবে ইতালিতে খেললে এমন সুযোগ পেতেন না বলে দাবি জার্মান কিংবদন্তি ইউর্গেন ক্লিনসমানের।
৫ ঘণ্টা আগে
পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে শুরুতেই প্রতিপক্ষকে ছন্নছাড়া করে দিতে ওস্তাদ অভিষেক শর্মা। তিনি যখন ব্যাটিংয়ে নামেন, তখন বোলারদের রীতিমতো হাঁটু কাঁপার মতো অবস্থা। তবে ২০২৬ সালে অভিষেকের ব্যাটিংয়ে ধারাবাহিকতা নেই বললেই চলে। রানের খাতা খোলার আগে আউট হওয়া এখন পরিচিত দৃশ্য।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়ম তদন্তে গঠিত তদন্ত কমিটি আজ প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এই প্রতিবেদন এখন পাঠানো হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে।
৮ ঘণ্টা আগে