
গতকাল রাতে রিও ডি জেনেইরোতে পৌঁছেই রঙিন সংবর্ধনা পেলেন কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছাড়ার পরই বদলে গেল ইতালিয়ান কোচের খোলসও! তাঁর পরনে শোভা পাচ্ছে এখন ব্রাজিল ফুটবল দলের জার্সি-টুপি-কোট।
রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আনচেলত্তি। এ সময় তার মাথায় ছিল ব্রাজিল দলের হলুদ টুপি, যা দেখে ভক্ত-সমর্থকেরা এই মধ্যে প্রশংসায় ভাসাচ্ছেন। বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত তার যাত্রা বিশেষ ক্যামেরায় ধারণ করা হয়। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার আগমনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছে—‘স্বাগত, কার্লো আনচেলত্তি। এখন ব্রাজিলই আপনার ঘর।’
কিংবদন্তি কোচকে পেয়ে উচ্ছ্বসিত ব্রাজিল। আনচেলত্তিকে বরণ করতে অপেক্ষা করছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের নতুন সভাপতি সামির জাউদ। আনচেলত্তিকে তুলে দেন ব্রাজিলের একটি ‘১০ নম্বর’ জার্সি। সিবিএফের সদ্য নির্বাচিত সভাপতি সামির ২৭টি রাজ্য ফুটবল ফেডারেশনের মধ্যে ২৫ টির সমর্থন পেয়ে দায়িত্বে এসেছেন।
আনচেলত্তির আগমনকে আশীর্বাদ হিসেবে দেখছেন সামির, ‘ক্রাইস্ট দ্য রিডিমার যেন আশীর্বাদ করেন আমাদের মিস্টার কার্লো আনচেলত্তিকে। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং জাতির শক্তি নিয়ে আমরা যেন সেই বহু কাঙ্ক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ে পৌঁছাতে পারি।’
সামিরের মতে, এখনই সময় ব্রাজিল ফুটবলের আবারও দারুণ কিছু অর্জনের। তিনি বলেন, ‘ব্রাজিলের জনগণকে জাতীয় দলের সঙ্গে আবার জুড়ে দেওয়ার এটাই সময়। দীর্ঘদিন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য না পাওয়ার ফলে সম্পর্ক কিছুটা ছিন্ন হয়েছে, তা পুনঃস্থাপন করতে হবে।’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রতিবেদন, আজ আনুষ্ঠানিকভাবে ব্রাজিল দলের কোচ হিসেবে পরিচিত হবেন আনচেলত্তি। একই দিন তিনি প্রথম স্কোয়াড ঘোষণা করবেন, কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করবেন এবং নতুন সিবিএফ সভাপতি সামির জাউদ ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
ব্রাজিলের ডাগআউটে আনচেলত্তির অভিষেক হবে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে। তারপর ১০ জুন প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ৩০ বছরের ক্লাব কোচিং ক্যারিয়ারে ৩১টি ট্রফি জিতেছেন আনচেলত্তি। বর্ষসেরা কোচ হয়েছেন ৪ বার। প্রথমবার দায়িত্ব নিলেন কোনো জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। টাচলাইন থেকে এই অধ্যায় তিনি কেমন খেলবেন সেটিই এবার দেখার অপেক্ষায় নিশ্চয়ই ব্রাজিল সমর্থকেরা।

ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
৪৩ মিনিট আগে
ডারউইনে সিরিজের প্রথম টেস্টে খেলতে নেমেই চোখধাঁধানো ইনিংস খেলেছিলেন তানজিদ হাসান তামিম। ১০১ রানের ইনিংস খেলে হানিফ মোহাম্মদের ৬৪ বছর আগের ঘটনা ফিরিয়ে আসেন তানজিদ। কিন্তু প্রথম টেস্টের সেঞ্চুরিয়ানকে নিয়ে হঠাৎ করে তৈরি হয় দুশ্চিন্তা। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথা শুনে ক্রিকেটপ্রেমীরা এখ
১ ঘণ্টা আগে
ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৩ ঘণ্টা আগে