চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল বার্সেলোনা এখন নেমে গেছে ইউরোপা লিগে। তবে ১৮ বছর পর ইউরোপায় ফেরাটাও ভালো হলো না বার্সার। ঘরের মাঠে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল। ম্যাচজুড়ে বার্সা দাপট দেখালেও স্কোরশিটে এর প্রতিফলন দেখা যায়নি।
ন্যু ক্যাম্পে শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। তবে নাপোলির চেয়ে বার্সার দাপটই ছিল বেশি। ম্যাচে বলের দখল ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বার্সাই। এদিন ৬৭ শতাংশ বল দখলে রেখে বার্সা শট নেয় ২১টি, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৩৩ শতাংশ বলের দখল রাখা নাপোলি ৪টি শট নিতে পারে। তবে তাদের সব কটি শটই ছিল লক্ষ্যে। ম্যাচের প্রথমার্ধেই একাধিক সুযোগ নষ্ট করে জাভি হার্নান্দেজের শিষ্যরা। সুযোগগুলো হাতছাড়া না হলে প্রথমার্ধেই এগিয়ে থেকে বিরতিতে যেতে পারত কাতালান পরাশক্তিরা।
বার্সা সুযোগ হাতছাড়া করলেও ভুল করেনি নাপোলি। ২৯ মিনিটে জিয়িলেনিস্কির গোলেই এগিয়ে যায় অতিথিরা। জিয়িলেনিস্কির শট প্রথমবার বার্সা গোলরক্ষক টের স্টেগেন ফিরিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই বল জালে জড়ান এই পোলিশ তারকা।
বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বার্সার দখলে। সমতায় ফিরতে নাপোলিকে চাপেও রাখে তারা। অবশেষে পেনাল্টি থেকে কাঙ্ক্ষিত গোলটি আসে ৫৯ মিনিটে। ডি-বক্সের ভেতরে হুয়ান জেসুসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি। স্পট কিক থেকে লক্ষ্যভেদ করে দলকে ম্যাচে ফেরাতে ভুল করেননি ম্যানচেস্টার সিটি থেকে বার্সায় আসা তোরেস। তাঁর এই গোলেই হার এড়িয়ে মাঠ ছাড়ে বার্সা।
তবে ম্যাচের পর দলকে জেতাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন তোরেস। এ সময় সতীর্থদের এগিয়ে এসে সান্ত্বনা দিতে দেখা যায় তাঁকে। ম্যাচে একাধিক সুযোগ হাতছাড়া করেছেন এই স্প্যানিশ তরুণ।
রাতের অন্য ম্যাচে রেঞ্জারসের কাছে ৪-২ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে মাঠে নামার আগে মিসর দলের সঙ্গে ঘটে গেল এক অনাকাঙ্খিত ঘটনা। হোটেলে নিরাপত্তাকর্মী ও দলটির কর্মকর্তাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
২৭ মিনিট আগে
ক্রোয়েশিয়ার শেষ মুহূর্তে পাওয়া সমতা ফেরানো গোল বাতিল হওয়াকে কেন্দ্র করে ভিএআর ও স্নিকো প্রযুক্তির ভূমিকা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। অতিরিক্ত সময়ের ১৩তম মিনিটে ইয়োসকো ভার্দিওলের গোল বাতিল হওয়ার ঘটনাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে
কেপ ভার্দের বিশ্বকাপ সাফল্য দেশটিতে এক অভূতপূর্ব উদযাপনের আবহ তৈরি করেছে। ছোট এই দ্বীপরাষ্ট্রের ফুটবল দল ‘ব্লু শার্কস’ নকআউট পর্বে পৌঁছানোর পর থেকে পুরো দেশ কার্যত উৎসবের নগরীতে পরিণত হয়েছে। রাস্তাঘাট, বাড়িঘর, গাড়ি থেকে শুরু করে মোটরবাইক—সব জায়গায় এখন উড়ছে জাতীয় পতাকা।
২ ঘণ্টা আগে
শক্তি কিংবা অভিজ্ঞতায় আর্জেন্টিনার চেয়ে বেশ পিছিয়ে কেপ ভার্দে। এরপরও বিশ্বকাপের সেরা ৩২-এর ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ছেড়ে কথা বলবে না আফ্রিকার দলটি। আত্মবিশ্বাসী ফুটবল খেলে লিওনেল স্কালোনির দলকে চমকে দিতে চায় কেপ ভার্দে—এমনটাই জানালেন দলটির প্রধান কোচ পেদ্রো লেইতাও ব্রিতো।
৩ ঘণ্টা আগে