
বিশ্বকাপের শেষ ষোলতে শনিবার দিবাগত রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নামবে ফ্রান্স। ম্যাচ শুরুর আগেই দুঃসংবাদ পেল ফরাসিরা। প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন দলটির অন্যতম সেরা মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি।
ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত জানিয়েছে, উরুর চোটের কারণে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না চুয়ামেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই চোট থেকে সেরে উঠতে প্রায় চার দিন সময় লাগতে পারে মাঝমাঠের এই অতন্দ্র প্রহরীর।
ফ্রান্সের মেডিকেল বিভাগ চুয়ামেনির শারীরিক অবস্থার ওপর নিবিড় পর্যবেক্ষণ করছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে কানাডা কিংবা মরক্কোর বিপক্ষে রিয়াল মাদ্রিদ তারকাকে পাওয়া যেতে পারে। চুয়ামেনির অনুপস্থিতিতে মিডফিল্ডে পরিবর্তন আনতে হচ্ছে দিদিয়ের দেশমকে। এবারের বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিনটিতে আদ্রিয়েন রাবিওর সঙ্গে চুয়ামেনির জুটিকেই ভরসা করেছিলেন তিনি।
ফরাসি গণমাধ্যমের ধারণা, চুয়ামেনির জায়গায় একাদশে সুযোগ পেতে পারেন রোমার হয়ে খেলা মিডফিল্ডার মানু কোনে। সে ক্ষেত্রে এবারের বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো শুরুর একাদশে নামবেন তিনি। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ইরাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে রাবিওর সঙ্গে মিডফিল্ডে খেলেছিলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। চুয়ামেনি ছাড়া ফ্রান্সের বিশ্বকাপ দলে নতুন করে আর কোনো চোটের খবর পাওয়া যায়নি।
বিশ্বকাপে রীতিমতো উড়ছে ফ্রান্স। এখন পর্যন্ত চার ম্যাচে শতভাগ জয় তুলে নিয়েছে দুইবারের চ্যাম্পিয়নরা। প্রতিটি ম্যাচেই অন্তত তিনটি করে গোল করেছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা। অন্যদিকে শেষ বত্রিশে টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে।

বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনার নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে বক্তব্য দিতে গিয়ে একটি বাক্য শুরু করলেও মাঝপথে তা সংশোধন করেন তিনি। আর সেটিকেই ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
৩৪ মিনিট আগে
কেপ ভার্দের বিপক্ষে রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে ৩-২ গোলের জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে সমর্থকদের উদ্দেশে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে উদ্যাপন করেন লিওনেল মেসি। জানালেন, সেটি ছিল পুরো দলের জমে থাকা চাপ...
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ের আগে মেক্সিকো সিটিতে পৌঁছেই বৈরী পরিবেশের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। দলের হোটেলের সামনে জড়ো হওয়া শত শত মেক্সিকান সমর্থক দুয়ো দিয়ে এবং স্বাগতিকদের পক্ষে স্লোগানে ইংলিশদের স্বাগত জানিয়েছে। পরিস্থিতি বিবেচনায় ইংল্যান্ড দলের হোটেলের আশপাশে নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের প্রতিটি আসরেই কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হয়েছে এমন এক তথ্য, যা শুনলে সবারই চোখ কপালে উঠবে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবারের বিশ্বকাপে সফল ড্রিবলের সংখ্যায় ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে।
৩ ঘণ্টা আগে