
বিশ্বকাপের প্রতিটি আসরেই কিছু অবিশ্বাস্য পরিসংখ্যান দেখা যায়। এবার সেই তালিকায় যোগ হয়েছে এমন এক তথ্য, যা শুনলে সবারই চোখ কপালে উঠবে। কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া এবারের বিশ্বকাপে সফল ড্রিবলের সংখ্যায় ছাড়িয়ে গেছেন পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে।
হাস্যরস নয়, এটাই এখন সত্যি। সেরা ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হারের ম্যাচেই রোনালদোর চেয়ে এগিয়ে গেছেন ভোজিনিয়া। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে আলবিসেলেস্তেদের ফরোয়ার্ড লাউতারো মার্তিনেসের চাপ সামলে দারুণ দক্ষতায় তাঁকে কাটিয়ে বেরিয়ে যান তিনি। চার ম্যাচে এটিই ছিল তাঁর একমাত্র সফল ড্রিবল।
সেই একটি ড্রিবলই ভোজিনিয়াকে এগিয়ে রেখেছে রোনালদোর চেয়ে। কারণ এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত একটি সফল ড্রিবলও করতে পারেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
অবশ্য গোল করার দিক থেকে রোনালদোর পারফরম্যান্সে তেমন ঘাটতি নেই। তিন গোল করে পর্তুগালকে শেষ ষোলতে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি। তবে এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ড্রিবল অধরা হয়েই আছে রোনালদোর জন্য। তিনটি পূর্ণ ম্যাচের পাশাপাশি ক্রোয়েশিয়ার বিপক্ষেও দীর্ঘ সময় খেলেছেন। কোনো ম্যাচেই প্রতিপক্ষকে ড্রিবল করে পেরোতে পারেননি সাত নম্বর জার্সিধারী ফুটবলার।
ড্রিবলে রোনালদোকে ছাড়ানোর দিনে গোলপোস্টের নিচেও দুর্দান্ত ছিলেন ভোজিনিয়া। একের পর এক সব সেভে আর্জেন্টিনাকে নিশ্চিত কিছু গোল থেকে বঞ্চিত করেছেন। নির্ধারিত সময় শেষে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ায় মূলত তাঁর বিশ্বস্ত গ্লাভসজোড়ার কারণেই। তবে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভোজিনিয়াকে। ১১১ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে লিওনেল মেসির দলের কাছে ৩-২ গোলে হেরে যায় কেপ ভার্দে। হারলেও দারুণ লড়াইয়ে গোটা ফুটবলবিশ্বের হৃদয় কেড়েছে আফ্রিকার দলটি।

উত্তেজনায় ঠাঁসায় ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে কেপ ভার্দেকে হারিয়ে সেরা ৩২-এর বাধা অতিক্রম করলেও একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলর ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলছে না লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসদের জন্য।
২ ঘণ্টা আগে
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ব্রাজিল। সেই ম্যাচের পর প্রশংসার পাশাপাশি প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে বেশ। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে সেসব নিয়ে পরিষ্কার উত্তর দিলেন ডন কার্লো।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই। সেই ম্যাচের আগেই ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। চোটের কারণে আরলিং হালান্ডের দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৩ ঘণ্টা আগে
গুরুতর চোটের কারণে একসময় ফুটবলকেই বিদায় জানাতে চেয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেস। তবে জীবনের এক বিশেষ মুহূর্ত বদলে দেয় তাঁর সব ভাবনা। কন্যাসন্তান জন্মের পর নতুন করে লড়াইয়ের শক্তি খুঁজে পান আর্জেন্টিনার এই ডিফেন্ডার।
৫ ঘণ্টা আগে