ব্রাজিল, বার্সেলোনা—আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল দুই জায়গাতেই একসঙ্গে খেলেছেন নেইমার ও দানি আলভেজ। তাও একসঙ্গে খেলেছেন এক দশকেরও বেশি সময়। দীর্ঘদিনের সতীর্থ হওয়ার কারণেই কি না আলভেজের জন্য নেইমার খরচ করেন প্রায় ২ কোটি টাকা।
ধর্ষণের দায়ে আলভেজ কারাগারে আছেন গত বছরের জানুয়ারি থেকেই। ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএলের খবর অনুযায়ী, বার্সেলোনায় যখন আলভেজ বিপাকে পড়েন, তখন তিনি তাঁর ক্লাব ও জাতীয় দলের সতীর্থ নেইমারের স্মরণাপন্ন হন। গত বছরের ৯ আগস্ট স্পেনের আদালতে নেইমার ১ লাখ ২০ হাজার ইউরো দেন, বাংলাদেশি মুদ্রায় তা ১ কোটি ৭৮ লাখ টাকা। এই টাকাটা মূলত ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যমে। ধারণা করা হচ্ছে, সেটাই (১ কোটি ৭৮ লাখ টাকা) আলভেজের শাস্তিতে প্রভাব ফেলেছে। বার্সেলোনার আদালত গতকাল আলভেজকে সাড়ে ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন। অথচ প্রসিকিউটরা চেয়েছিলেন ৯ বছরের শাস্তি। সাধারণত এমন ঘটনায় দোষী প্রমাণিত হলে স্পেনের আদালত সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড দিয়ে থাকেন।
২০২২ এর ডিসেম্বরে বার্সেলোনার এক নাইট ক্লাবে আলভেজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন এক তরুণী। তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতেই তিন সপ্তাহ পর পুলিশ গ্রেপ্তার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে। গত বছরের জানুয়ারিতে কারাগারে যাওয়ার পর থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন আলভেজ। এখন সাড়ে চার বছরের কারাদণ্ডের সঙ্গে তাকে ১ কোটি ৭৮ লাখ টাকা জরিমানা দিতে হবে।
ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা আলভেসকে বিশ্ব ফুটবলের অন্যতম ডিফেন্ডার মনে করা হয়। ক্যারিয়ারে সব মিলিয়ে ৪৩টি ট্রফি জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর মধ্যে লিওনেল মেসি-জাভি হার্নান্দেজ-ইনিয়েস্তাদের সঙ্গে ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বার্সেলোনায় খেলে ২৩টি ট্রফি জিতেছেন।

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩৫ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে