
স্পেনের কাছে বিশ্বকাপের ফাইনাল হারের হতাশা এখনো তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনার ফুটবলারদের। দলের সদস্য হওয়ায় হোসে মানুয়েল লোপেসকেও শিরোপা হাতছাড়া করার কষ্ট ছুঁয়ে গেছে। তবে সে কষ্ট পেছনে ফেলে এখন সামনে তাকাতে চান তিনি। ফাইনালের প্রতিপক্ষ স্পেনের বিপক্ষে স্থগিত হওয়া ফিনালিসিমা খেলতে মুখিয়ে আছেন আর্জেন্টিনার এই ফরোয়ার্ড।
বিশ্বকাপ শেষে ছুটিতে দেশে ফিরে লানুসে সংবর্ধনা পেয়েছেন লোপেস। ক্লাউসুরা টুর্নামেন্টের প্রথম রাউন্ডে সান লোরেঞ্জোর বিপক্ষে লানুসের ১-০ গোলের জয়ের ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই টিয়াইসি স্পোর্টসের ‘পাসো আ পাসো’ অনুষ্ঠানে নিজের অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন পালমেইরাসে খেলা এই ফুটবলার।
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাতারে হওয়ার কথা থাকলেও আর্জেন্টিনা ও স্পেনের ফিনালিসিমা শেষ পর্যন্ত স্থগিত হয়েছে। সেই ম্যাচ নিয়ে বাড়তি আগ্রহ দেখালেন লোপেস। তিনি বলেন, ‘স্পেনের বিপক্ষে আবার খেলতে চাই? অবশ্যই। আমরা সবসময় সেরাদের বিপক্ষে খেলতে চাই। এটাই তো আসল ব্যাপার।’
আর্জেন্টিনার সামনের সূচি নিয়ে বেশ আশাবাদী লাপেস, ‘নতুন চ্যালেঞ্জ সামনে। কোপা আমেরিকা আছে, তাই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’
আর্জেন্টিনার হয়ে খেলার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লোপেস বলেন, ‘এই দলটার অংশ হতে পারাটা অসাধারণ। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এই দলের প্রতিনিধিত্ব করতে পারা আমাকে ভীষণ আনন্দ দেয়। আমরা যা অর্জন করেছি, তা আমি স্বপ্নেও কল্পনা করিনি। দলকে সাহায্য করতে পারা এবং অবদান রাখতে পারাটা দারুণ ব্যাপার।’
নিজ শহরের সমর্থকদের ভালোবাসায় আবেগাপ্লুত লোপেস, ‘বাড়িতে ফিরে লানুসের মানুষের ভালোবাসা পাওয়া সত্যিই অসাধারণ। তারা সবসময় আমার হৃদয়ে আছে। এখান থেকে এমন অভিজ্ঞতা পাওয়া খুবই বিশেষ, আর তার ওপর দলও জিতেছে।’
বিশ্বকাপের ফাইনাল ঘিরে নানা গুঞ্জন নাকচ করে দিয়েছেন লোপেস। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত আমরা লক্ষ্য পূরণ করতে পারিনি। তবে আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়েছি। শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছি, কিন্তু সেটা আমাদের ভাগ্যে ছিল না। এর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই। এমনটা ভাবাই পাগলামি। সৃষ্টিকর্তা চাইলে পরেরবারও আমরা ফাইনালে থাকব এবং আবারও শিরোপার জন্য লড়ব।’
সবশেষ বিশ্বকাপে দুটি ম্যাচে মাঠে নামেন লোপেস। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে খেলেন এবং সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেসের জয়সূচক গোলে অ্যাসিস্ট করে দলের গুরুত্বপূর্ণ অবদান রাখেন ২৫ বছর বয়সী ফুটবলার।

পুনর্গঠনের শুরুতেই বড় ধাক্কা খেল ইতালির ফুটবল। দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) থেকে পদত্যাগ করেছেন কিংবদন্তি পাওলো মালদিনি ও ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দো। তাঁদের পছন্দের কোচ আন্দ্রেয়া পিরলোকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ভেস্তে যাওয়াই এই পদত্যাগের মূল কার
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনে দুর্দান্ত এক বোলিং স্পেল উপহার দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। টানা ৫ ওভারে কোনো রান না দিয়ে ৫ উইকেট নিয়েছেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই কীর্তি গড়া প্রথম ক্রিকেটার তিনি।
৩ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলোচনা যেন শেষ হওয়ার নয়। লিওনেল মেসি তো বটেই, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও দিয়েছেন বার্তা। কেউ সামাজিক মাধ্যমে, কেউবা চিরকুট ঝুলিয়ে, কেউ আবার খোলাচিঠিতে নিজের মনের কথা প্রকাশ করেছেন। এবার প্রকাশিত হলো কিলিয়ান এমবাপ্পের খোলাচিঠি।
১৫ ঘণ্টা আগে
৩৯ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহেই। তবু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র রেশ এখনো রয়ে গেছে। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বেছে নিল টুর্নামেন্টের সেরা গোল। যে গোলটা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে।
১৫ ঘণ্টা আগে