বিদায়টা সুন্দর হোক এমনটা সবারই চাওয়া থাকে। ব্যতিক্রম নয় ইয়ুর্গেন ক্লপের ক্ষেত্রেও। লিভারপুলকে সম্ভাব্য সব ট্রফি এনে দেওয়া জার্মান কোচও চেয়েছিলেন শেষটা রাঙিয়ে বিদায় নিতে। কিন্তু সেটা আর হচ্ছে কই?
মৌসুম শেষে বিদায় নেওয়ার ঘোষণার সময় কোয়াড্রপল জয়ের সুযোগ ছিল লিভারপুলের। কিন্তু এক কারাবো কাপ ছাড়া আর কোনো শিরোপাজয়ের সুযোগ নেই অল রেডদের। এফএ ও ইউরোপা কাপ থেকে বিদায়ের পর লিগ থেকেও ছিটকে গেছে তারা।
এভাবে একের পর এক শিরোপা হারিয়ে কোচ ক্লপ যখন হতাশায় ডুবে, ঠিক তখনই আবার শিষ্যের সঙ্গেও সম্পর্কে টানাপোড়েন চলছে তাঁর। এতটাই যে, গতকাল ওয়েস্ট হামের সঙ্গে ২-২ গোলে ড্র করার ম্যাচে মোহাম্মদ সালাহর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ক্লপের, ম্যাচ শেষেও যার রেশ রয়ে গেছে।
সালাহর কথায় তেমনটিই ফুটে উঠেছে। ম্যাচ শেষে টানেল দিয়ে যাওয়ার সময় মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘আজ যদি কথা বলি, তাহলে আগুন লেগে যাবে।’ কী নিয়ে গুরু-শিষ্যের মধ্যে দ্বন্দ্ব লেগেছিল তা নিয়ে এখনো অবশ্য চুপই আছেন তাঁরা। দুজনের কথা-কাটাকাটির দৃশ্যটি ৭৯ মিনিটের সময়। লুইস দিয়াজের বদলি নামার সময় সালাহকে কী যেন বলছিলেন ক্লপ। সেটা শোনার পর তর্ক করতে গুরুর দিকে এগিয়ে যেতে থাকেন লিভারপুল স্ট্রাইকার। এ সময় সালাহকে টেনে ধরে দুজনের তর্ক থামিয়ে দেন ডারউইন নুনেজ।
ম্যাচ শেষে ক্লপের কাছে জানতে চাওয়া হয়েছিল সালাহর সঙ্গে তাঁর ঝামেলা মিটেছে কিনা। তার উত্তরে লিভারপুল কোচ বলেছেন, ‘ড্রেসিংরুমে আমরা ইতিমধ্যে কথা বলেছি। আমার কাছে এটা শেষ হয়েছে বলে মনে হচ্ছে।’
গতকালের ড্রয়ে লিগ শিরোপা জয় থেকে অনেক দূরে চলে গেছে লিভারপুল। ৩৫ ম্যাচে তাদের পয়েন্ট এখন ৭৫। অন্যদিকে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। তবে লিগ জয়ের ভালো সুযোগ ম্যানচেস্টার সিটির। ৭৬ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে দুইয়ে থাকলেও আর্সেনালের চেয়ে এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা।

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে