ম্যানচেস্টার ইউনাইটেডে চোটের মিছিল ক্রমশ দীর্ঘ হচ্ছে। চোটে পড়ছেন একের পর এক ফুটবলার। এবার এই তালিকায় যুক্ত হলেন লিসান্দ্রো মার্তিনেজ। চোটে পড়ে এবারের মৌসুমই শেষ হয়ে গেল আর্জেন্টাইন এই ডিফেন্ডারের।
মার্তিনেজের ছিটকে যাওয়ার কথা নিশ্চিত করেছে ম্যান ইউ। এক বিবৃতিতে ইউনাইটেড কর্তৃপক্ষ বলেছে, ‘পায়ের মেটাটারসাল হাড় ভেঙে যাওয়ায় মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে আর্জেন্টাইন ডিফেন্ডার নির্দিষ্ট সময়ের মধ্যেই সেরে উঠবেন বলে আশা করছি। আগামী মৌসুমের শুরু থেকেই তাঁকে পাওয়া যাবে।’
গত পরশু ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। ম্যাচের ৮৬ মিনিটে গোড়ালির চোটে পড়েন মার্তিনেজ। তখনই চোট গুরুতর হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই আশঙ্কাই সত্যি হয়ে এখন মৌসুমই শেষ আর্জেন্টাইন এই ডিফেন্ডারের। মার্তিনেজ ছাড়াও এই ম্যাচে চোট পেয়েছেন ইউনাইটেডের আরেক ফুটবলার। ৪৬ মিনিটে চোটে পড়ে মাঠ ছাড়েন রাফায়েল ভারানে। ইউনাইটেডের এই ডিফেন্ডারও ছিটকে গেছেন কয়েক সপ্তাহের জন্য।
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ইউরোপা লিগের ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বার স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
২ ঘণ্টা আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
২ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
৩ ঘণ্টা আগে