চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর এবার বুন্দেসলিগার শীর্ষস্থানটাও হারাতে হলো বায়ার্ন মিউনিখকে। নতুন কোচ টমাস টুখেলের অধীনে কিছুতেই যেন গুছিয়ে উঠতে পারছে না বাভারিয়ানরা। গত রাতে আরেকবার বড় ধাক্কা খেল বায়ার্ন। সাদিও মানের গোলে এগিয়ে যাওয়ার পরও মেইঞ্জের বিপক্ষে তাদের মাঠে ৩-১ গোলে হেরেছে টুখেলের দল।
তাতেই এক লজ্জাজনক অবস্থায় পড়লেন জার্মান কোচ। টুখেলের অধীনে সব প্রতিযোগিতা মিলিয়ে বায়ার্ন ৭ ম্যাচ খেলে হেরেছে ৩ ম্যাচে, যা তাদের বরখাস্ত হওয়া সাবেক কোচ হুলিয়ান নাগেলসম্যানের সমান। এই জার্মান কোচ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় থাকাকালীন ৩৭ ম্যাচে হেরেছিলেন ৩ ম্যাচে। হঠাৎ করে চাকরি থেকে ছাঁটাই হন তিনি। তাঁর স্থলাভিষিক্ত হওয়া টুখেলের অধীনে এখন বায়ার্ন পড়েছে অকূলপাথারে।
অবস্থা এমন যে, তাঁর অধীনে বাভারিয়ানরা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটির সামনে কোনো প্রতিরোধ গড়তে পারেনি। তার আগে ফ্রেইবুর্গের কাছে হেরে বিদায় নিয়েছিল জার্মান কাপের কোয়ার্টার ফাইনাল থেকে। মাত্র কয়েক দিনের ব্যবধানে ট্রেবল জয়ের স্বপ্ন ভাঙলেও চলতি মৌসুমের বুন্দেসলিগা হারানোরও পথে তারা। মেইঞ্জের বিপক্ষে হারায় গত ১০ বারের লিগ চ্যাম্পিয়নরা নেমে গেছে দুইয়ে।
বায়ার্নের হারে সুযোগটা নিয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ড। গতরাতে তারা নিজেদের মাঠে ডনিল মালেনের জোড়া গোলে এইনট্রাখট ফ্রাংকফুর্টেক উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। এই দাপুটে জয়ে ফের শীর্ষস্থান দখল করেছে ডর্টমুন্ড। ২৯ ম্যাচে তাদের পয়েন্ট ৬০। সমান ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বায়ার্ন। লিগে আর বাকি আছে ৭ ম্যাচ। সেই ম্যাচগুলোতে যদি জয়ের ধারা অব্যাহত রাখে ডর্টমুন্ড তবে ২০১২-১৩ মৌসুমের পর লিগ শিরোপা হারাবে বায়ার্ন।
দলের এমন পরিস্থিতে নিজের চাকরি নিয়েও শঙ্কায় পড়ে গেছেন টুখেল। ইতিমধ্যে বায়ার্নের সমর্থকেরা তাঁকে ‘ওভাররেটেড’ তকমা দিয়ে দিয়েছে। তবে বরখাস্ত হওয়া টুখেলের জীবনে এ আর এমন কী! এর আগে তিনি পিএসজি ও চেলসি থেকেও ছাঁটাই হয়েছিলেন। কঠিন এক সপ্তাহ কাটানো টুখেল মেইঞ্জের বিপক্ষে হারে বিচলিতও। হারের পেছনে কারণও জানিয়েছেন তিনি, ‘আমরা ত্রুটিহীন ফুটবল খেলতে পারছি না। পয়েন্ট বালির মতো আমাদের হাত গলে পড়ে যাচ্ছে।’

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
১ ঘণ্টা আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে