
২০০৩ সালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে সবশেষ ভারতকে হারিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। তারপর থেকে ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়টা হয়ে গিয়েছিল ‘সোনার হরিণ।’ ফিনিশারদের ব্যর্থতা, শেষ মুহূর্তের ভুল—এসব কারণে অনেকবার জয় হাতছাড়া করেছে বাংলাদেশ। অবশেষে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গত রাতে ফুরোল বাংলাদেশের দীর্ঘ ২২ বছরের অপেক্ষা।
জাতীয় স্টেডিয়ামে গত রাতে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১১ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। রাকিব হোসেনের পাস রিসিভ করে শেখ মোরসালিন ভারতের রক্ষণদুর্গ ভেদ করে যেভাবে গোলটা করেছেন, সেটা সত্যিই দুর্দান্ত। এই গোলের পর উদযাপন শুরু ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। ভারত বারবার সমতায় ফেরার চেষ্টা করেছে। কিন্তু বাংলাদেশের মিতুল মারমা যখন ‘চীনের মহাপ্রাচীরের’ মতো গোলপোস্ট আগলে রাখেন, তখন আর কী করার থাকে! শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।
ভারতের বিপক্ষে বাংলাদেশ ফুটবল দলের ২২ বছর পরের এই জয় ছুঁয়ে গেছে দেশের ক্রিকেটারদেরও। রুবেল হোসেনের কাছে জামাল ভূঁইয়া, মোরসালিন, হামজা চৌধুরীদের এই জয় ঐতিহাসিক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে রুবেল লিখেছেন, ‘২২ বছর পর অবশেষে ভারতকে হারাল বাংলাদেশ। মোরসালিনের সেই অবিশ্বাস্য গোল। কী সুন্দর গোল, কী দারুণ এক মুহূর্ত।আজকের (গতকাল) প্রতিটা মিনিট ছিল টানটান উত্তেজনায় ভরা, শ্বাসরুদ্ধ করে রাখা ম্যাচ।বাংলাদেশ ফুটবলের জন্য আজকের দিনটা এক ইতিহাস। অভিনন্দন হামজা চৌধুরী। অভিনন্দন বাংলাদেশ জাতীয় ফুটবল দল।’

জাতীয় স্টেডিয়ামে গত রাতে রেফারির শেষ বাঁশি বাজতেই গ্যালারিতে ছড়িয়ে পড়ল আনন্দ। হামজা লুটিয়ে পড়লেন মাটিতে। শমিত শোম জড়িয়ে ধরলেন কিউবা মিচেলকে। ম্যাচ শেষে ড্রেসিংরুমেও জামাল-শমিতরা নাচানাচি করে উদযাপন করেছেন তাঁদের এই ঐতিহাসিক জয়। ২২ বছর পরে ভারতের বিপক্ষে বাংলাদেশের এই জয় নিয়ে ছবি পোস্ট করেছে ফিফা। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ফিফা ওয়ার্ল্ড কাব ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছে, ‘২২ বছর অপেক্ষার পর বাংলার মাটিতে এক স্মরণীয় জয়।’
ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের কিছু মুহূর্ত নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন হামজা। বাংলাদেশের এই তারকা ডিফেন্সিভ মিডফিল্ডার লিখেছেন, ‘ঐতিহাসিক ২২ বছর। আমাদের জন্য দারুণ এক দিন। এটার অংশ হতে পেরে ভীষণ গর্বিত। ইনশাআল্লাহ সামনে আরও অনেক কিছু আসছে।’ ভারত ম্যাচ শেষে হামজার কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি কি এখন সিঙ্গাপুর ম্যাচের জন্য অপেক্ষা করছেন? বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ।’ ভারতের বিপক্ষে হামজার ম্যাচ গ্যালারিতে উপভোগ করেছে তাঁর পরিবারও।
২২ বছর পর ভারতকে হারালেও এএফসি এশিয়ান কাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের এই ম্যাচে ১-০ গোলে জয়ের পর বাংলাদেশের পয়েন্ট হয়েছে ৫। ১১ মিনিটে একমাত্র এই গোল করেছেন শেখ মোরসালিন। ‘সি’ গ্রুপে এখন তিন নম্বরে অবস্থান করছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিঙ্গাপুর। দুই ও চারে থাকা হংকং ও ভারতের পয়েন্ট ৫ ও ২। বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ খেলতে নামবে আগামী বছরের ৩১ মার্চ। কাবরেরার দলকে আতিথেয়তা দেবে সিঙ্গাপুর।

২০২৫ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাহিদ রানাকে নিয়েছিল পেশোয়ার জালমি। যদিও তাঁকে বেঞ্চে বসিয়েই রেখেছিল পেশোয়ার। এবার নিলামে সেই একই ফ্র্যাঞ্চাইজি নিল বাংলাদেশের এই গতি তারকাকে। এই পিএসএলেই একই দলে খেলবেন মোস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে গত অক্টোবরে নির্বাচিত হওয়ার পর থেকে খুব একটা স্বস্তিতে থাকতে পারেননি আমিনুল ইসলাম বুলবুল। কদিন পরপর নানা ইস্যু চলে আসছে দেশের ক্রিকেটে। তিনি মনে করেন, ক্রিকেট বোর্ডের বাইরের একটি শক্তি অবিরত তাঁর পরিচালনা পর্ষদের কাজে ‘বিরক্ত’ করে চলেছে।
২ ঘণ্টা আগে
১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য পাকিস্তান সরকার তাদের দলকে সবুজ সংকেত দেওয়ার পর থেকেই কলম্বোতে ক্রিকেট উত্তেজনা তুঙ্গে উঠেছে। এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে এভিয়েশন বা বিমান খাতে।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানিস্তান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী ও সমীহ জাগানিয়া নাম। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে বিশ্বের যেকোনো বড় দলকে ধরাশায়ী করার সামর্থ্য তারা বারবার দেখিয়েছে। তবে খেলা যখন টাই হয়ে সুপার ওভারে গড়ায়, তখনই খেই হারিয়ে ফেলেন মোহাম্মদ নবি-রশিদ খানরা। আহমেদাবাদে আজ
৪ ঘণ্টা আগে