
পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জাপানের বিপক্ষে ২-১ গোলের জয়ে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ব্রাজিল। সেই ম্যাচের পর প্রশংসার পাশাপাশি প্রধান কোচ কার্লো আনচেলত্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে বেশ। নরওয়ের বিপক্ষে ম্যাচের আগে সেসব নিয়ে পরিষ্কার উত্তর দিলেন ডন কার্লো।
বাজে সময় কাটিয়ে হেক্সা মিশন পূরণ করার লক্ষ্যে গত বছর আনচেলত্তিকে প্রধান কোচের দায়িত্ব দেয় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে ক্লাব পর্যায়ে দারুণ সফল এই কোচ ব্রাজিলের ডাগআউটে বসে সেই চেনা সুরটা এখনো তুলতে পারেননি। এবারের বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়নদের শুরুটা হয়েছিল পয়েন্ট ভাগ করে।
এরপর টানা দুই জয়ে নকআউটে পা রাখে ব্রাজিল। সেখানে শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা জাপান তাদের ভয় পাইয়ে দিয়েছিল। হিউস্টন স্টেডিয়ামে ম্যাচের ৫৫ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল ব্রাজিল। পরে কাসেমিরো ও গাব্রিয়েল মার্তিনেল্লির কল্যাণে শেষ ষোলোতে পা রাখে লাতিন আমেরিকার প্রতিনিধিরা।
শেষ ষোলোতে উঠলেও জাপানের বিপক্ষে এভাবে জেতায় মন ভরাতে পারেনি ব্রাজিলের সমর্থকদের। অনেকে তো সামাজিক যোগাযোগমাধ্যমে আনচেলত্তির কৌশল নিয়ে সরাসরিই সমালোচনা করেছেন। ইতালিয়ান কোচের কাছে তাই জানতে চাওয়া হয়েছিল, ব্রাজিলিয়ানরা কি কোচের চেয়ে ফুটবল বেশি বোঝেন? জবাবে আনচেলত্তি সোজা ভাষায় জানালেন, তাঁকে উপদেশ দেওয়া বা বিচার করার মতো একজনই আছেন; তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।
আনচেলত্তি বলেন, ‘আমি ফুটবল বুঝি কি না, সেটা জানি না। তবে ফুটবল বুঝি কি না, সেই বিচার করার যোগ্যতাও কারও নেই। কোচ হিসেবে এক হাজার চার শর বেশি ম্যাচ পরিচালনা করেছি। ফুটবল পুরোপুরি বোঝার জন্য হয়তো এটা যথেষ্ট নয়। তবে অভিজ্ঞতা যে খুব বেশি কম, তা-ও নয়। আমার চেয়ে একজন মানুষেরই বেশি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে; তিনি স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি দুই হাজারের বেশি ম্যাচে কৌশল সাজিয়েছেন। সবার পরামর্শ আমি অবশ্যই মাথা পেতে নিই। তবে আমাকে উপদেশ দেওয়ার মতো যোগ্য ব্যক্তি যদি কেউ থাকেন, তিনি শুধুই অ্যালেক্স ফার্গুসন।’
আরলিং হালান্ডের মতো ফুটবলার থাকায় নরওয়ের বিপক্ষে ম্যাচটা যে সহজ হবে না, সেটাই স্মরণ করিয়ে দিলেন আনচেলত্তি, ‘বিশ্বকাপের বাকি পথটুকু কঠিন হবে। নকআউট পর্বে কৌশল বা টেকনিকের চেয়ে বড় হয়ে ওঠে মানসিক দৃঢ়তা। নরওয়ে দারুণ একটি দল। ওদের হালান্ডের মতো ফুটবলার আছে। সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। আমাদের জন্য কাজটা সহজ হবে না। তবে আমরা আত্মবিশ্বাসী যে একটা দারুণ ম্যাচ উপহার দেব।’

উত্তেজনায় ঠাঁসায় ম্যাচে অতিরিক্ত সময়ের গোলে কেপ ভার্দেকে হারিয়ে সেরা ৩২-এর বাধা অতিক্রম করলেও একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। শেষ ষোলর ম্যাচের আগে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ মিলছে না লিওনেল মেসি, লাউতারো মার্তিনেসদের জন্য।
৪২ মিনিট আগে
বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ ঘিরে ভক্তদের উত্তেজনার শেষ নেই। সেই ম্যাচের আগেই ধাক্কা খেল পাঁচবারের চ্যাম্পিয়নরা। চোটের কারণে আরলিং হালান্ডের দলের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ব্রাজিলের তারকা মিডফিল্ডার লুকাস পাকেতা। প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
২ ঘণ্টা আগে
গুরুতর চোটের কারণে একসময় ফুটবলকেই বিদায় জানাতে চেয়েছিলেন লিসান্দ্রো মার্তিনেস। তবে জীবনের এক বিশেষ মুহূর্ত বদলে দেয় তাঁর সব ভাবনা। কন্যাসন্তান জন্মের পর নতুন করে লড়াইয়ের শক্তি খুঁজে পান আর্জেন্টিনার এই ডিফেন্ডার।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই মানেই ভুলের সুযোগ কম। আর প্রতিপক্ষ যদি হয় জার্মানিকে হারিয়ে আসা আত্মবিশ্বাসী দল, তাহলে ফেবারিটের তকমাও খুব বেশি নিশ্চয়তা দিতে পারে না। ফিলাডেলফিয়া স্টেডিয়ামে আজ রাত ৩টায় এমনই এক লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও প্যারাগুয়ে।
৪ ঘণ্টা আগে