২০৩০ ফুটবল বিশ্বকাপ নিয়ে আলাপ-আলোচনা নতুন কিছু নয়। শতবর্ষী ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার আয়োজক হওয়ার সম্ভাবনা নিয়ে কথাবার্তা চলছে দীর্ঘদিন। শুধু আর্জেন্টিনাতেই নয়, শতবর্ষী এই বিশ্বকাপ হতে পারে আরও বেশ কিছু দেশে।
আর্জেন্টিনা, চিলি, প্যারাগুয়ে, উরুগুয়ে-এই চার দেশে হতে পারে ২০৩০ ফুটবল বিশ্বকাপ। শতবর্ষী ফুটবল বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের আবেদন করেছে দক্ষিণ আমেরিকার এই চার দেশ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সদর দপ্তর এজেইজাতে গতকাল এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ২০৩০ বিশ্বকাপের ব্যাপারে জানানো হয়। চার দেশের ফুটবল কর্মকর্তা ও দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো ডোমিনিগেস উপস্থিত ছিলেন। কনমেবল সভাপতি ডোমিনিগেস বলেছেন, ‘২০৩০ বিশ্বকাপ সাধারণ কোনো বিশ্বকাপ নয়। শতবর্ষী বিশ্বকাপ হিসেবে এই বিশ্বকাপকে নিয়ে উদ্যাপন হওয়া উচিত। ‘
প্রথম বিশ্বকাপ ১৯৩০ সালে উরুগুয়েতে আয়োজিত হয়েছিল। আর্জেন্টিনায় বিশ্বকাপ হয়েছিল ১৯৭৮ সালে। চিলি ১৯৬২ সালে আয়োজন করেছিল বিশ্বকাপ। এই চার দেশের মধ্যে একমাত্র প্যারাগুয়েতে কখনো বিশ্বকাপ আয়োজন করা হয়নি।
দক্ষিণ আমেরিকায় সর্বশেষ বিশ্বকাপ হয়েছিল ২০১৪ সালে। ২০ তম ফুটবল বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল।

দীর্ঘ ৪০ বছর পর ফুটবলের এই মহোৎসবে ফিরে নিজেদের অস্তিত্ব জানান দিতে চায় ইরাক। এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে তাদের যাত্রাটা অবশ্য বেশ কঠিন হতে যাচ্ছে। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে শক্তিশালী নরওয়ের বিপক্ষে। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে তাদের পরীক্ষা দিতে হবে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ফ্রান্সের বিপক
৬ ঘণ্টা আগে
রেফারির শেষ বাঁশি বাজতেই জওহরলাল নেহরু স্টেডিয়াম ফেটে পড়ে স্বাগতিক দর্শকদের ষষ্ঠ শিরোপা উল্লাসে। আর হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে
তহুরা খাতুনের পাস থেকে বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢুকে দারুণ এক নিচু শটে দূরের পোস্ট দিয়ে লক্ষ্য ভেদ করে বাংলাদেশকে ১-১ সমতায় ফেরান সেই ঋতুপর্ণা চাকমা। এই গোলের পরম স্বস্তি নিয়েই এখন দ্বিতীয়ার্ধের স্নায়ুক্ষয়ী লড়াইয়ের অপেক্ষায় আছে সাফে হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন দেখা বাংলাদেশ।
৭ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের ব্যাটে রান পাহাড় গড়ে গতকালই জয়ের ভীত তৈরি করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। রিজার্ভ ডেতে এসে শেষ হাসি হেসেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৪৭ রানের জয় তুলে নিয়েছে মোহামেডান।
৮ ঘণ্টা আগে