Ajker Patrika

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে টিকে রইল ভুটান
শ্রীলঙ্কার সঙ্গে ২–২ গোলে ড্র করেছে ভুটান। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ২–২ গোলে ড্র হয়েছে দুই দলের লড়াই। তাতেই সপ্তমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে ড্রয়ের ফলে সেমিফাইনালের আশা টিকে রইল ভুটানেরও। শেষ চারে উঠতে এখন তাদের তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের দিকে।

আজ জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। ৩৪ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে শ্রীলঙ্কাকে সমতায় ফেরান অলিভার কেলার্ট। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে ২–১ ব্যবধানে এগিয়ে দেন ওয়াসিম রাজিক।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার সুযোগ পায় ভুটান। ৬৮ মিনিটে পেনাল্টিও আদায় করে দলটি। তবে অধিনায়ক চেনচোর স্পটকিক ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। পেনাল্টি মিসের আক্ষেপ অবশ্য বেশিক্ষণ রাখতে হয়নি ভুটানকে। ৭৬ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে সমতায় ফেরান চেনচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২–২ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে শ্রীলঙ্কা ও ভুটানের পয়েন্ট দাঁড়িয়েছে ১ করে। অন্যদিকে প্রথম ম্যাচে ভুটানকে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩ পয়েন্ট। ফলে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবে গ্রুপসেরা হওয়ার লড়াই এখনো বাকি। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে শ্রীলঙ্কা ড্র করলেই সেমিফাইনালে উঠবে। অন্যদিকে বাংলাদেশ দুই বা তার বেশি গোলের ব্যবধানে জিতলে বাদ পড়বে শ্রীলঙ্কা। ভুটানের সেমিফাইনালের ভাগ্যও নির্ভর করছে এই ম্যাচের ফলের ওপর।

এদিকে বাংলাদেশের কোচ টমাস ডুলির জন্যও ম্যাচটি ছিল প্রতিপক্ষকে কাছ থেকে দেখার সুযোগ। সকাল ১০টায় দলের অনুশীলন শেষ করে খেলোয়াড়দের নিয়ে জাতীয় স্টেডিয়ামে চলে যান তিনি। শ্রীলঙ্কার খেলার ধরন, শক্তি ও দুর্বলতা সম্পর্কে ধারণা নেওয়াই ছিল তাঁর লক্ষ্য। কারণ, ১১ নভেম্বর এই দলটির বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দলের প্রস্তুতিও এগোচ্ছে। শেখ মোরছালিন আজ পুরো সময় অনুশীলন করেছেন। তবে তপু বর্মণের চোট এখনো পুরোপুরি সারেনি। দলের সঙ্গে অনুশীলন না করে ফিজিওর তত্ত্বাবধানে আলাদাভাবে রানিং করেছেন এই ডিফেন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত