
হঠাৎ করেই পেপ গার্দিওলার সংসার ভাঙার খবরে তোলপাড় গত কদিন। সামাজিক মাধ্যম, গণমাধ্যমে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। এবার তাঁর স্ত্রী ক্রিস্টিনা সেরা ব্যাপারটি নিয়ে মুখ খুলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের গতকালের এক প্রতিবেদনে পাওয়া গেছে সংসার ভাঙা নিয়ে ক্রিস্টিনার বক্তব্য। কেমন আছেন?-এক সাংবাদিকের এই প্রশ্নের উত্তরে গার্দিওলার স্ত্রী বলেন, ‘ভালো আছি। ধন্যবাদ। সবকিছুই ঠিকঠাক চলছে।’ তবে যখন জিজ্ঞেস করা হয়, সিটির সঙ্গে গার্দিওলা নতুন চুক্তি স্বাক্ষর করাই কি সংসার ভাঙার কারণ? তখন ক্রিস্টিনা থাকেন নীরব। যদিও গার্দিওলার সংসার ভাঙার পেছনে সিটির সঙ্গে নতুন চুক্তিকেই মূলত দায়ী করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে ম্যান সিটির সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর করেন তিনি। নতুন চুক্তিতে ২০২৭ সালের জুন পর্যন্ত সিটির কোচ হিসেবে থাকছেন গার্দিওলা।
স্পেনের ‘এল পিরিওডিকো’ সংবাদপত্র গার্দিওলার সংসার ভাঙা নিয়ে ১৩ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, গার্দিওলা ও ক্রিস্টিনা সেরা ৩০ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গেছেন। দুই জনই তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে জানিয়েছিলেন বলে এল পিরিওডিকোর প্রতিবেদনে বলা হয়েছিল।
ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে পথচলা শুরু গার্দিওলার। পরবর্তীতে ২০১৪ সালে বার্সেলোনায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪ বছর। ২২ বছর বয়স ছেলে মারিয়াসের। ১৭ বছর বয়সী মেয়ে ভ্যালেন্তিনা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।
ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে ২০১৯ সালে ম্যানচেস্টার ছাড়েন ক্রিস্টিনা। তখন পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে ৫ বছর আগে বার্সেলোনায় ক্রিস্টিনা গিয়েছিলেন। তবে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা ম্যানচেস্টারেই থেকে গেছেন। ২০১৬ থেকে ম্যান সিটির কোচের কাজ করছেন তিনি।
একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে গার্দিওলা ও ক্রিস্টিনাকে। ছুটি কাটাতে বার্সেলোনাতেও যেতেন গার্দিওলা। তবে সেসব এখন অতীত। এখন গার্দিওলা-ক্রিস্টিনা জুটির বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে।

এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত পদকের অপেক্ষা দীর্ঘ। ১৯৮৬ সালে বক্সিংয়ে মোশাররফ হোসেন ব্রোঞ্জ জিতে শুরু করেছিলেন বাংলাদেশের পদকযাত্রা। এরপর কাবাডি ও ক্রিকেটে এসেছে আরও পদক। তবে ব্যক্তিগত ইভেন্টে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের একমাত্র পদক। আর ২০১০ সালের গুয়াংজু এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট দল সোনা জিতে
৫ ঘণ্টা আগে
ইমরানের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেটিও উল্লেখ করেছেন আশরাফুল। তিনি বলেন, ‘সে পাকিস্তানে ভালো কিছু করতে চেয়েছিল। তার সঙ্গে যেভাবে আচরণ করা হচ্ছে, তা অমানবিক। সারা বিশ্বে যে প্রতিবাদ হচ্ছে, তা দেখুন। সবাই বলছে, এটি সঠিক কাজ নয়। আমি মনে করি, অন্তত তার জন্য কিছুটা স্বস
৫ ঘণ্টা আগে
দুই ম্যাচ শেষে পয়েন্টশূন্য বাংলাদেশ। তাতে বিদায়ের দ্বারপ্রান্তেও চলে গেছে। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানের কাছেে হেরেছে ২–০ গোলে।রোববার ভারতের বিপক্ষে শেষ ম্যাচে নামবে বাংলাদেশ। তবে আজ উজবেকিস্তানের বিপক্ষে ভারত ড্র করলে শেষ হয়ে যাবে বাংলাদেশের মূল পর্বে খেলার আশা।
৭ ঘণ্টা আগে
আর্থিক ক্ষয়ক্ষতির কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছেন না। ক্রিকেটারদের ‘ক্ষতিপূরণে’ এবার ম্যাচ ফি বাড়ানো হচ্ছে বলে আজ মিরপুরে সংবাদ সম্মেলনে জানিয়েছেন তামিম।
৭ ঘণ্টা আগে