Ajker Patrika

হারের পর পিএসজির বিরুদ্ধে বার্সার অভিযোগ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১১: ১০
হারের পর পিএসজির বিরুদ্ধে বার্সার অভিযোগ
বার্সেলোনাকে কটাক্ষ করে এমন ব্যানার গ্যালারিতে প্রদর্শন করে পিএসজি। ছবি: সংগৃহীত

পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনা-পিএসজি ম্যাচ তখনো শুরু হয়নি। হঠাৎ করে স্বাগতিক পিএসজির সমর্থকেরা এমন একটি ব্যানার প্রদর্শন করেছেন, যা বার্সেলোনার ভালো লাগেনি। ম্যাচ শেষে প্যারিসিয়ানদের বিরুদ্ধে নালিশ করেছে বার্সেলোনা।

একের পর এক ম্যাচ জিততে থাকা বার্সেলোনাকে কটাক্ষ করেই একটা তিফো গ্যালারিতে প্রদর্শন করেছেন পিএসজির সমর্থকেরা। সেই তিফো তথা ব্যানারে দেখা গেছে, মুখোশ পরা এক ব্যক্তি করাত দিয়ে বার্সেলোনার লোগো ধ্বংস করছেন। ব্যানারের নিচে লেখা ছিল, ‘প্যারিসীয় কায়দায় গণহত্যা।’ পার্ক দে প্রিন্সেসে গত রাতে ম্যাচ শেষে এই ব্যানার ইস্যুতে উয়েফার কাছে অভিযোগ করেছে বার্সেলোনা। সূত্রের বরাতে গতকাল তা ইএসপিএনকে নিশ্চিত করেছে এক সূত্র।

বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। ছবি: এএফপি
বার্সেলোনাকে ৪-২ গোলে হারিয়েছে পিএসজি। ছবি: এএফপি

করাত দিয়ে বার্সেলোনার লোগো কাটার দৃশ্যকে আরও বাস্তবসম্মত করে তুলতে আতশবাজি ও পাইরোটেকনিকের ব্যবহার করা হয়। এতে করে করাত থেকে স্ফুলিঙ্গ বের হওয়ার মতো দৃশ্য তৈরি করা হয়। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, এই চিত্রকল্প ছিল ‘অতিরিক্ত আক্রমণাত্মক ও আপত্তিকর’।

২০২৬-২৭ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে প্রথম ১১ ম্যাচের সবকটিতে জিতেছিল বার্সেলোনা। কিন্তু গত রাতে পিএসজির কাছে বার্সা হেরে যায় ৪-২ গোলে। কাতালানরা এ ম্যাচে জুলস কুন্দে, এরিক গার্সিয়ার মতো ডিফেন্ডারদের পায়নি। এমনকি প্যারিসিয়ানদের বিপক্ষে গত রাতে স্ট্রাইকার দানি অলমো খেলেছেন কেবল ২৭ মিনিট। তাঁকে সরিয়ে কোচ হ্যানসি ফ্লিক নামিয়েছেন মিডফিল্ডার ফারমিন লোপেসকে।

৪-২ গোলে হারলেও শিষ্যদের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘আমাদের বুঝতে হবে, খেলোয়াড়রা পুরোপুরি সতেজ না থাকাতেই এসব ভুল হচ্ছে। গত কয়েক সপ্তাহে তাদের যা করতে হয়েছে, তা অবিশ্বাস্য। তারা অসাধারণ মানসিকতা নিয়ে খেলেছে। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। অনেক কিছুই ছিল অসাধারণ।’

চ্যাম্পিয়নস লিগে গত রাতে ছয় গোল ছয় ফুটবলার করেছেন। বার্সার জাভি এসপার্ট, লামিনে ইয়ামাল গোল করে দুই দফায় সমতায় ফিরিয়েছেন। তবে ৮১ থেকে ৮৬—৫ মিনিটের মাথায় ভিতিনিয়া, ফাবিয়ান রুইসের গোলে জয় পায় পিএসজি। প্যারিসিয়ানদের অপর দুই গোল করেন দেজিরে দুয়ে ও লুকাস এরনান্দেজ।

সব ধরনের প্রতিযোগিতা মিলে প্রথম ১১ ম্যাচের সবকটিতে জিতেছিল বার্সেলোনা। গত রাতে ২০২৬-২৭ মৌসুমের ১২তম ম্যাচে এসেই হার মানল কাতালানরা। এরই মধ্যে চলতি মৌসুমে তারা গোলের ফিফটি পূর্ণ করেছে। ১২ ম্যাচে বার্সার গোল ৫০। গড়ে চার বা তার বেশি গোল করেছে কাতালানরা। বার্সার পরের ম্যাচ লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ক্যাম্প ন্যুতে ২৫ অক্টোবর রাতে হবে এল ক্লাসিকো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত