
গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে লেস্টার সিটির অবস্থান এখন চ্যাম্পিয়নশিপ লিগে। সেই মৌসুমের দ্বিতীয় পর্ব অবশ্য লেস্টার থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে কাটান হামজা চৌধুরী। মৌসুম শেষে আবারও লেস্টারে ফিরে যান বাংলাদেশের এই মিডফিল্ডার। ফিরেই দেখলেন কোচের পরিবর্তন।
গত মৌসুমে বাজে পারফরম্যান্সের কারণে কো রুড ফন নিস্টলরয়কে বরখাস্ত করেছে লেস্টার। গত নভেম্ভরে আড়াই বছরের চুক্তিতে লেস্টারের কোচ হন নিস্টলরয়। তাঁর মূল লক্ষ্য ছিল অবনমনের কিনারা থেকে দলকে তুলে আনা। কিন্তু লক্ষ্যপূরণে ব্যর্থ হয়েছেন তিনি। তাই চাকরি ছাড়তে হলো সাত মাসেই।
প্রিমিয়ার লিগে গত মৌসুমে ৩৮ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তে থাকায় অবনমনের মুখ দেখে লেস্টার। নিস্টলরয়ের অধীনে ২৭ ম্যাচে শুধু পাঁচটিতে জয় পায় তারা, হেরেছে ১৯ টিতে। বরখাস্ত হওয়ার পর নিস্টলরয় বলেন, ‘ব্যক্তিগতভাবে লেস্টার সিটির খেলোয়াড়, কোচ, একাডেমি ও ক্লাবের সকল কর্মীদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমার সঙ্গে পেশাদারত্ব ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। সেই সঙ্গে সমর্থকদেরও ধন্যবাদ জানাই তাদের সমর্থনের জন্য এবং ক্লাবের ভবিষ্যতের জন্য শুভকামনা।’
চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ৩০ জুন থেকে শুরু হবে হামজাদের প্রাক-মৌসুম প্রস্তুতি। নতুন কোচ নিয়োগ দেওয়ার আগপর্যন্ত বাকি কোচিং স্টাফরা অনুশীলনের দেখভাল করবেন।

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১৩ ঘণ্টা আগে