সৌদি আরব ও মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার এই দুই ম্যাচে প্রথম একাদশেই রাখা হয়নি হুলিয়ান আলভারেজকে। বদলি হিসেবে নেমেও কোনো গোল করতে পারেননি আলভারেজ। তবে ৯৭৪ স্টেডিয়ামে পোল্যান্ডের বিপক্ষে গতকাল বাঁচা প্রথম একাদশে ছিলেন। দুর্দান্ত এক গোল করে পোল্যান্ডের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
পোল্যান্ডের বিপক্ষে গতকাল ম্যাচের ৪৬ মিনিটের সময় ম্যাক অ্যালিস্টারের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ৬৭ মিনিটের সময় আসে সেই জাদুকরী মুহূর্ত। এনজো ফার্নান্দেজের পাস থেকে বল রিসিভ করেন আলভারেজ। পোলিশ ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডান পায়ের জাদুতে চোখ ধাঁধানো গোল করেন আলভারেজ। আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের গোলেই ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। এই ২-০ গোলেই পোলিশদের ২-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছেন আলভারেজ। করেছেন ৪ গোল, তবে কোনো অ্যাসিস্ট নেই তাঁর। গতকাল পোলিশদের বিপক্ষে গোলটিই বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের প্রথম গোল।
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। এরপরই ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। মেক্সিকো ও পোল্যান্ড-দুটো দলের বিপক্ষেই ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। ৬ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় আলবিসেলেস্তেরা। আগামী ৩ ডিসেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিন আজ। সুপার এইটের লাইনআপ ঠিক হয়ে যাওয়ায় গ্রুপ পর্ব হয়ে গেছে স্রেফ নিয়মরক্ষার ম্যাচ। ‘বি’ গ্রুপের ম্যাচে আজ মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ওমান। পাল্লেকেলেতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৫ মিনিট আগে
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৩৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
২ ঘণ্টা আগে