একজনের সঙ্গে আরেকজনের তুলনা করা ঠিক নয়। কেননা, প্রতিটি ব্যক্তির স্বকীয়তা আলাদা। তবু কখনো কখনো একে অন্যের সঙ্গে তুলনা টানা হয় ব্যক্তিদের কর্মের কারণে। যেমনটি বহু বছর ধরেই প্রয়াত ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করা হচ্ছে লিওনেল মেসির। তবে দুই কিংবদন্তির মধ্যে তুলনা করা মোটেই পছন্দ নয় সার্জিও আগুয়েরোর।
সম্প্রতি স্টকে ডট কম নামে একটি অনলাইন ক্যাসিনোকে এমনটিই জানিয়েছেন আগুয়েরো। আর্জেন্টিনার দুই আইকন ম্যারাডোনা ও মেসি আলাদা দুই প্রজন্মের হয়ে খেলেছেন। তাই তাঁদের সত্তাকে আলাদাভাবেই প্রশংসা করার কথা জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক এই স্ট্রাইকার। ম্যানচেস্টার সিটির এই কিংবদন্তি বলেছেন, ‘তাদের মধ্যে তুলনা পছন্দ করি না। কে বেশি ছাপ রেখেছে সেটাও কোনো বিষয় নয়। দুজনেই প্রত্যেক আর্জেন্টিনার হৃদয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। ভাবতে ভালো লাগে যে, আমরা আর্জেন্টিনারা কত ভাগ্যবান ডিয়েগো ও লিওকে পেয়েছি। তারা দুজনেই নিজেদের সময়ের সেরা খেলোয়াড়।’
আর্জেন্টিনার দুই কিংবদন্তি ফুটবলার প্রয়াত ম্যারাডোনা ও মেসির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আগুয়েরোর। শৈশব থেকেই তিনি আর্জেন্টিনার হয়ে খেলেছেন বন্ধু মেসির সঙ্গে। আর প্রয়াত ম্যারাডোনা ছিলেন তাঁর সাবেক শ্বশুর।
হৃদ্যন্ত্রের জটিলতার কারণে অকালে অবসর নিতে বাধ্য হয়েছেন আগুয়েরো। শরীরটা সমস্যা না করলে দর্শক হয়ে নয়, হয়তো নিশ্চিতভাবেই বন্ধুর সঙ্গে কাতার বিশ্বকাপে যেতেন। তখন দুজনে মিলে বিশ্বকাপ জয়ের পরিকল্পনাও সাজাতেন।
বাস্তবতায় সেটা এখন সম্ভব নয় বলেই মাঠের বাইরে থেকে আর্জেন্টিনার মঙ্গল কামনা করবেন আগুয়েরো। যেন ক্যারিয়ারের গোধূলিলগ্নে বন্ধুর হাতেই বিশ্বকাপটা শোভা পায়। সৌদি আরবের বিপক্ষে আর্জেন্টিনা বিশ্বকাপ অভিযান শুরু করবে ২২ নভেম্বর। ‘সি’ গ্রুপের বাকি দুই দল হচ্ছে মেক্সিকো ও পোল্যান্ড।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১৭ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে