২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল ব্রাজিল। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’-র হাইভোল্টেজ ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়েছে কার্লো আনচেলত্তির দল। ২১ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন পিএসভি তারকা ইসমায়েল সাইবারি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলা মরক্কোকে প্রথম ১৫ মিনিট সামলে নিয়ে ব্রাজিল যখন মাত্র নিজেদের ছন্দ ফিরে পাওয়ার চেষ্টা করছিল, তখনই ঘটে সেই বিপর্যয়। রক্ষণভাগ থেকে ইবানেসের বাড়ানো জোরালো পাসটি আক্রমণভাগে নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হন লুকাস পাকেতা। পজিশন হারিয়ে বসা ব্রাজিলের মাঝমাঠের ফায়দা তুলে দ্রুত কাউন্টার-অ্যাটাকে ওঠে মরক্কো।
নুসাইর মাজরাউইয়ের পাসের পর রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ ব্রাজিলের ডিফেন্স লাইন চিরে এক চোখধাঁধানো থ্রু বল বাড়িয়ে দেন। সেই পাস ধরে নিজের গতিতে রক্ষণভাগকে পরাস্ত করে বক্সে ঢুকে পড়েন সাইবারি। এরপর সামনে এগিয়ে আসা গোলরক্ষক আলিসন বেকারের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ শটে বল জালে জড়ান এই মরক্কো স্ট্রাইকার।
গ্যালারিতে বসা রোনালদো, কাকা ও রবার্তো কার্লোসদের মতো ব্রাজিলিয়ান কিংবদন্তিদের সামনে এমন দুর্দান্ত গোল হজম করে স্তব্ধ হয়ে পড়েছে সেলেসাওরা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচ এখন পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে মরক্কো।

আফ্রিকান পরাশক্তি মরক্কোর আগ্রাসী ফুটবলের সামনে নিজেদের চেনা ছন্দ হারিয়ে ধুঁকতে হলো ব্রাজিলকে। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা ভিনিসিয়ুস জুনিয়রের জাদুকরী গোলে সামলে উঠলেও, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে ইসমায়েল সা
২৩ মিনিট আগে
তবে ঠিক তখনই ম্যাচের চিত্র বদলে দেন ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র। ৩২ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ব্রুনো গিমারেসের পাস পেয়ে মরক্কোর ডিফেন্ডার নিল এল আয়নাউইকে দারুণ বডি ডজে পরাস্ত করেন ভিনি। এরপর ডি-বক্সের মাঝবরাবর ঢুকে এক দর্শনীয় শটে লক্ষ্যভেদ করে সেলেসাওদের ম্যাচে ফেরান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্
২ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ের গোলটি তাই নিছক একটি পয়েন্টের হিসাব নয়। একটি দলের পুরনো গ্লানি থেকে বেরিয়ে আসার মুহূর্ত, একটি জাতির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। আর সেই মুহূর্তের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন আলজেরিয়ার এক ছোট্ট শহর থেকে উঠে আসা এক খুখি, যিনি কাতারি ফুটবলকে নিজের করে নিয়েছ
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় তখন ৯৩ মিনিট। সান ফ্রান্সিসকোর গরমের চেয়েও ম্যাচের শেষ মুহূর্তের উত্তাপ যেন ছড়াল বেশি। গোটা স্টেডিয়াম যখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায়, ঠিক তখনই লণ্ডভণ্ড হয়ে গেল সুইজারল্যান্ডের নিশ্চিত জয়ের সব হিসেব। একটি বুলেট হেড থেকে শুধু ড্র-ই নয়, বিশ্বকাপের খাতায় প্রথমবার পয়েন্ট জমা করল কাতার। তাই
৩ ঘণ্টা আগে