
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছে কার্লো আনচেলোত্তির ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধের রোমাঞ্চকর লড়াইয়ে এখন ১-১ গোলে সমতা বিরাজ করছে।
ম্যাচের শুরু থেকেই আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর গতিময় ফুটবলের সামনে কিছুটা খেই হারিয়ে ফেলে সেলেসাওদের রক্ষণভাগ। ২১ মিনিটে সেই সুযোগে পিএসভি তারকা ইসমায়েল সাইবারি মরক্কোকে এগিয়ে নেন। মাঝমাঠে লুকাস পাকেতা বল হারালে ব্রাহিম দিয়াজের চোখধাঁধানো থ্রু পাস ধরে গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করেন সাইবারি। পিছিয়ে পড়ার পর ব্রাজিলের মিডফিল্ডে ভুলের মহড়া বাড়লে ২৯ ও ৩০ মিনিটে একের পর এক আক্রমণ চালায় মরক্কো। বিশেষ করে আশরাফ হাকিমির একটি জোরালো শট গোলবারের সামান্য ওপর দিয়ে চলে যায়।
তবে ঠিক তখনই ম্যাচের চিত্র বদলে দেন ব্রাজিলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র। ৩২ মিনিটে বাঁ-প্রান্ত থেকে ব্রুনো গিমারেসের পাস পেয়ে মরক্কোর ডিফেন্ডার নিল এল আয়নাউইকে দারুণ বডি ডজে পরাস্ত করেন ভিনি। এরপর ডি-বক্সের মাঝবরাবর ঢুকে এক দর্শনীয় শটে লক্ষ্যভেদ করে সেলেসাওদের ম্যাচে ফেরান এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। ৎৎ

আফ্রিকান পরাশক্তি মরক্কোর আগ্রাসী ফুটবলের সামনে নিজেদের চেনা ছন্দ হারিয়ে ধুঁকতে হলো ব্রাজিলকে। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা ভিনিসিয়ুস জুনিয়রের জাদুকরী গোলে সামলে উঠলেও, শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথমার্ধে ইসমায়েল সা
২৪ মিনিট আগে
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেল ব্রাজিল। মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘সি’র হাইভোল্টেজ ম্যাচে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কোর বিপক্ষে প্রথমার্ধেই ১-০ গোলে পিছিয়ে পড়েছে কার্লো আনচেলোত্তির দল। ম্যাচের ২১ মিনিটে মরক্কোকে লিড এনে দেন পিএসভি তারকা ইসমায়েল সাইবারি।
২ ঘণ্টা আগে
সুইজারল্যান্ডের বিপক্ষে যোগ করা সময়ের গোলটি তাই নিছক একটি পয়েন্টের হিসাব নয়। একটি দলের পুরনো গ্লানি থেকে বেরিয়ে আসার মুহূর্ত, একটি জাতির ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা। আর সেই মুহূর্তের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন আলজেরিয়ার এক ছোট্ট শহর থেকে উঠে আসা এক খুখি, যিনি কাতারি ফুটবলকে নিজের করে নিয়েছ
৩ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় তখন ৯৩ মিনিট। সান ফ্রান্সিসকোর গরমের চেয়েও ম্যাচের শেষ মুহূর্তের উত্তাপ যেন ছড়াল বেশি। গোটা স্টেডিয়াম যখন রেফারির শেষ বাঁশির অপেক্ষায়, ঠিক তখনই লণ্ডভণ্ড হয়ে গেল সুইজারল্যান্ডের নিশ্চিত জয়ের সব হিসেব। একটি বুলেট হেড থেকে শুধু ড্র-ই নয়, বিশ্বকাপের খাতায় প্রথমবার পয়েন্ট জমা করল কাতার। তাই
৩ ঘণ্টা আগে