
অনুমিত ছিল নারী এশিয়ান কাপে প্রথমবার অংশ নিয়ে বাংলাদেশ পড়বে কঠিন গ্রুপে। হয়েছেও তাই। নিজেদের গ্রুপে বর্তমান ও সর্বোচ্চ ৯ বারের চ্যাম্পিয়ন চীনকে পেয়ে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম ম্যাচটাও খেলবে শক্তিশালী এই দলের বিপক্ষে।
সিডনির টাউন হলে অনুষ্ঠিত ড্রয়ের শুরুতে নাম তোলা হয় চার নম্বর পট থেকে। প্রথমে ইরানের নাম তুললেও পরেরবার বাংলাদেশের নাম তোলেন ভারতের সহ-অধিনায়ক সঙ্গীতা বাসফোর। বাংলাদেশ অবস্থান হয় ‘বি’ গ্রুপের ৩ নম্বর দল হিসেবে। যেখানে চীন ছাড়াও রয়েছে তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া ও উজবেকিস্তান।
প্রথম ম্যাচে ৩ মার্চ চীনের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২০২২ সালে গত আসরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চীন। ৬ মার্চ উত্তর কোরিয়ার বিপক্ষে লড়বেন আফঈদা-ঋতুপর্ণারা। ২০০১,২০০৩ ও ২০০৮ সালে শিরোপা জেতে উত্তর কোরিয়া। ৯ মার্চ গ্রুপের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উজবেকিস্তান পাঁচবার এশিয়ান কাপে খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি।
ড্র অনুষ্ঠানে ছিলেন না বাংলাদেশের কোনো প্রতিনিধি। সিডনির অপেরা হাউজের সামনে গতকাল ট্রফি নিয়ে ছবি তোলেন ভারত, তাইওয়ান, চীন, উজবেকিস্তান, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক অস্ট্রেলিয়ার অধিনায়ক। বাংলাদেশের কোনো প্রতিনিধি না থাকা প্রসঙ্গে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজকের পত্রিকাকে গতকাল বলেন, ‘এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারব না। তবে বাংলাদেশের কোনো প্রতিনিধি থাকছে না।’
১২ দলের এই টুর্নামেন্টে ম্যাচগুলো হবে অস্ট্রেলিয়ার সিডনি, পার্থ ও গোল্ড কোস্ট শহরে। ১ মার্চ শুরু হবে এশিয়ান কাপ, ফাইনাল ২১ মার্চ। গ্রুপের সেরা দুই দল চলে যাবে কোয়ার্টার ফাইনালে। পয়েন্ট টেবিলের তিনে থাকলেও সুযোগ আছে। তবে সেক্ষেত্রে তিনে থাকা সেরা দুটি দল উঠবে শেষ আটে।
এই টুর্নামেন্ট থেকেই ২০২৭ ব্রাজিল বিশ্বকাপের সরাসরি ছয়টি দলের নাম চূড়ান্ত হবে। কোয়ার্টার ফাইনালে জেতার পর সেমিফাইনালে যাওয়ার পাশাপাশি বিশ্বকাপের টিকিটও কেটে রাখবে চার দল। হেরে যাওয়া চার দল দুটি প্লে-ইন ম্যাচে মুখোমুখি হবে। জয়ী দুই দল খেলবে বিশ্বকাপে। হেরে যাওয়া দুই দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে।
জুলাইয়ে মিয়ানমারে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এশিয়ান কাপের টিকিট কাটে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারিয়ে চমকে দেন আফঈদা-ঋতুপর্ণারা। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে গড়েন ইতিহাস। শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে উড়িয়ে দেন ৭-০ গোলে।
এশিয়ান কাপের গ্রুপ
‘এ’: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন।
‘বি’: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান।
‘সি’: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে।
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু |
| ৩ মার্চ | চীন | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি |
| ৬ মার্চ | উত্তর কোরিয়া | ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম, সিডনি |
| ৯ মার্চ | উজবেকিস্তান | পার্থ রেক্টাঙ্গুলার স্টেডিয়াম, পার্থ |

ফিফা আসিয়ান কাপ বাংলাদেশের হয়েছে ভুলে যাওয়ার মতোই। তবু টুর্নামেন্টে কিছু প্রাপ্তি ছিল টমাস ডুলির দলের। এই টুর্নামেন্টে যে তিন তরুণ ফুটবলার নজর কেড়েছেন, তাঁদের মধ্যে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি শুকি ইতোফুসা। গতকাল দুপুরে বেরাইদে ফর্টিস ক্লাব ভবনে জাপানি ভাষায় দেওয়া শুকির সাক্ষাৎকার পর্বে বড় সহায়ক
৪২ মিনিট আগে
বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১ ঘণ্টা আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
১ ঘণ্টা আগে