
প্রথমবারের মতো মেয়েদের এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। তাদের স্বপ্নের দিগন্তে এখন নারী বিশ্বকাপও। মেয়েদের এএফসি বাছাইয়ে সাফল্যের পর দলকে নিয়ে প্রত্যাশার পারদ অনেক ওপরে। এতটাই যে, দক্ষিণ এশিয়ার আর কোনো দলের সঙ্গে খেলতে আগ্রহী নয় বাংলাদেশের নারী ফুটবল দল।
ভালো কোনো দলের সঙ্গে খেললে প্রস্তুতিটা ভালো হয়। সেই ‘ভালো’ দিকটা ভাবনায় রেখেই দক্ষিণ এশিয়ার দলগুলোর বাইরের কোনো দলের সঙ্গে খেলতে বেশি আগ্রহী আফঈদা-ঋতুপর্ণা চাকমারা। আজ সংবাদ সম্মেলনে যেমনটা বললেন বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, ‘দক্ষিণ এশিয়ার কোনো দলের সঙ্গে খেলতে (আমরা) আগ্রহী নই।’
এশিয়ার শীর্ষস্থানীয় কিংবা ইউরোপীয় দলের সঙ্গে বাংলাদেশ নারী ফুটবলারদের খেলার অনেক দিনের ইচ্ছে। তবে চাইলেও ফিফা উইন্ডোতে চাহিদামতো প্রতিপক্ষের সঙ্গে খেলার আয়োজন করা সম্ভব হয় না। কিরণ বললেন, ‘যত সহজে আমরা বলতে পারি, বাস্তবে তা করাটা খুবই কঠিন। কারণ, আমরা যে দলের সঙ্গে খেলতে চাই, আমাদের সূচির সঙ্গে তাদের সূচি মেলার ব্যাপার রয়েছে। তবে (ভালো দলের সঙ্গে) আমাদের খেলার পরিকল্পনা আছে।’

অনূর্ধ্ব-২০ মেয়েদের সাফের সূচি প্রকাশ করা হয়েছে আজ। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে এই টুর্নামেন্ট আগামী পরশু শুরু হবে ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনায়। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নারী দলের কোচ পিটার বাটলারকে নিয়েও কথা বলেন কিরণ। নারী ফুটবলের স্থানীয় সব কোচ পিটার বাটলারের অধীনেই কাজ করবেন বলে জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান, ‘মেয়েদের কোচিং স্টাফরা এভাবেই কাজ করে। বিগত দিনে যখন পল স্মলি ছোটন ভাইরা ছিলেন, তখন তাঁরা বয়সভিত্তিক ও সিনিয়র লেভেলে একত্রে কাজ করেছেন। এটাতে আমরা অভ্যস্ত এবং আমার মনে হয়, এটাই ভালো। কারণ, বয়সভিত্তিক দল আরেকজনের কাছে ছেড়ে দিলে তখন মনোযোগে ব্যাঘাত ঘটবে। সেটা আমরা করতে চাই না।’
কিরণ আরও বলেন, ‘যখন সিনিয়রদের ম্যাচ থাকবে, সেখানে পিটার থাকবে, অনূর্ধ্ব-১৭ দলেও থাকবে। খেয়াল রাখবেন, অনুশীলনের রূপরেখা কিন্তু পিটারেরই করা। স্থানীয় কোচরা সেটির বাস্তবায়ন করবে।’

ঘানার রক্ষণাত্মক কৌশলের গোলকধাঁধায় হারিয়ে গেল ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের অবিশ্বাস্য এক মিস এবং ও'রেইলির শট ক্রসবারে লাগার নাটকীয়তায় গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টমাস টুখেলের দলকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও ব্ল্যাক স্টারদের জমাট ‘লো ব্লক’ ভাঙতে না পারার চরম হতা
৩ ঘণ্টা আগে
বাইরের সমালোচনা কিংবা সমসাময়িক অন্য খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে আলোচনা যে এই মুহূর্তে তাঁর একদমই পছন্দ নয়, সেটি তাঁর আচরণেই স্পষ্ট ছিল।
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপের মাঝপথেই বড় এক ধাক্কা খেলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। মায়ের মৃত্যুর খবর পেয়ে জরুরি ভিত্তিতে ফ্রান্সে ফিরে যাচ্ছেন তিনি। ফলে শুক্রবার নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের ডাগআউটে দেখা যাবে না তাঁকে।
৫ ঘণ্টা আগে
ব্রাজিলের ‘ও গ্লোবো’ পত্রিকা একটা মজার প্রতিবেদন প্রকাশ করেছে তাদের দলের নকআউটের সম্ভাব্য সূচি নিয়ে। প্রতিবেদনের শিরোনাম—‘গ্রুপে ১ম, ২য় নাকি ৩য়—ব্রাজিলের ম্যাচের দিন কাজে বেশি ছুটি পেতে কোন ফল সমর্থন করবেন?’ কেন এই প্রতিবেদন, সেটির ব্যাখ্যায় গ্লোবো লিখেছে, ‘বিশ্বকাপের গ্রুপপর্বে...
৫ ঘণ্টা আগে