
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হারের দিনে হেরেছে ভারতও। আজ হংকংয়ের মাঠে স্বাগতিকদের কাছে ১-০ গোলে হেরেছে তারা। এই হারের ফলে চার দলের গ্রুপ ‘সি’তে চার নম্বরে নেমে গেছে ভারত। সিঙ্গাপুরের কাছে হেরেও ভারতের ওপরে তিন নম্বরে বাংলাদেশ।
এই ম্যাচ জিততে পারলও ভারতীয় দলকে ৪২ লক্ষ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। মূলতে ম্যাচের আগে দলকে উজ্জীবিত করতেই এই উদ্দ্যেগ। কিন্তু তাতে কাজ হয়নি। ফিফা র্যাঙ্কিংয়ে ২৬ ধাপ পেছনে থাকা হংকংয়ের কাছে হেরে গেছে যোগ হওয়া সময়ের গোলে। পেনাল্টি থেকে এই গোলটি করেন হংকংয়ের স্তেফান পেরেইরা।
এর আগে প্রথমার্ধে দুই দলই একাধিক গোলের সুযোগ হাতছাড়া করে। ফিনিশিং ভালো হলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ভারতের। কিন্তু পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ভারত। ৫৮ মিনিটের মাথায় সুনীল ছেত্রীকে নামিয়েও কাজ হয়নি।
ভারতকে হারিয়ে গ্রুপ ‘সি’র পয়েন্ট টেবিলের তিন উঠেছে হংকং। শীর্ষে বাংলাদেশকে হারিয়ে দেওয়া ভারত। দুটি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সিঙ্গাপুর, সমান পয়েন্ট নিয়ে দুইয়ে হংকং। এক হার ও এক ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বাংলাদেশ। গোল ব্যবধানে পিছিয়ে থেকে ১ পয়েন্ট নিয়ে চারে ভারত।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে কয়বারই স্কটল্যান্ড মাঠে নেমেছে, বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে বারবার। অনেকেই হয়তো এটা ভেবে আফসোস করেছেন যে ইশ! এখানে তো এখন বাংলাদেশের পতাকা উড়ত এবং ‘আমার সোনার বাংলা’ জাতীয় সংগীত শোনা যেত। কিন্তু বাংলাদেশ যে উপমহাদেশে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে
৫ মিনিট আগে
সুপার এইটের লাইনআপ আগেভাগেই ঠিক হয়ে যাওয়াতে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলো এখন পানসে হয়ে গেছে। ২০ দলের টুর্নামেন্ট এখন কমে এসেছে ৮ দলে। যে ১২ দল বাদ পড়েছে, তাদের মধ্যে অস্ট্রেলিয়ার বাদ পড়াটা অবাক করার মতোই। সেই অস্ট্রেলিয়াকে এবারই ঘায়েল করার সুবর্ণ সুযোগ খুঁজছে ওমান।
১ ঘণ্টা আগে
ব্রাজিলের তারকা নারী ফুটবলার ক্যাথলিন সৌজা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবের ক্লাব আল নাসর এক বিবৃতিতে তা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ব্যাট হাতে ইব্রাহিম জাদরানের দুর্দান্ত এক ইনিংস, আর বল হাতে মোহাম্মদ নবির কিপ্টে এবং কার্যকর বোলিং। এই দুইয়ের মাঝে পড়ে নাস্তানাবুদ কানাডা। হেরেছে ৮২ রানে। আফগানিস্তান রেকর্ড ২০০ রানের স্কোর গড়লেই বোঝা গিয়েছিল এই রান তাড়া করতে পারবে না কানাডা। শেষ পর্যন্ত হয়েছেও তাই; আফগানদের রানের নিচে চাপা পড়েছে...
১১ ঘণ্টা আগে