ঢাকা: ‘লা মাসিয়া দি কান প্লানেস’ নামে বার্সেলোনার প্রশিক্ষণ কেন্দ্রে লিওনেল মেসির যাত্রাটা শুরু হয়েছিল ২০০০ সালে। ক্যারিয়ারের শুরু থেকে মেসির সব সুখ–দুঃখের সঙ্গে জড়িয়ে আছে লা মাসিয়া ও বার্সেলোনা। কিন্তু সব শুরুর একটা শেষ আছে। এই মৌসুমেই নতুন চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। এখনও চুক্তি নবায়ন করেননি আর্জেটাইন ফরোয়ার্ড। তবে মেসিকে বার্সেলোনা না ছাড়ার পরামর্শ দিলেন তাঁর সাবেক দুই ক্লাব সতীর্থ--- দানি আলভেস ও লুইস সুয়ারেজ।
বার্সেলোনায় মেসি–আলভেস যুগলবন্দি ছিল দারুণ সফল। তাই হয়তো মেসির বার্সায় থাকা না থাকা প্রসঙ্গে কিছুটা অধিকার নিয়েই কথা বললেন আলভেস, ‘মেসিকে অনেকবার বলেছি তাঁর জন্মই হয়েছে বার্সেলোনায় খেলার জন্য, আর বার্সেলোনারও জন্ম হয়েছে এই ক্লাবে একদিন মেসি খেলবে বলে। আমিও একবার বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। জানতে পেরে মেসি বলেছিল, এরচেয়ে ভালো জায়গা আর কোথায় পাবে? ওর কথা শুনে আমি সেবার থেকে গিয়েছিলাম।’
আলভেসের মতো সুয়ারেজও মেসির সাথে খেলেছে লম্বা সময় । মেসিকে তাই খুব কাছ থেকেই দেখেছেন তিনি । উরুগুয়েন ফরোয়ার্ড মনে করেন মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়া ভালো সিদ্ধান্ত হবে না, ‘যেখানে সে এতদিন ধরে আছে, সেখানেই তার ক্যারিয়ার শেষ করা সবচেয়ে ভালো। বন্ধু হিসেবে বলব, ‘আমি তাঁকে বার্সেলোনা ছাড়া অন্য কোথাও দেখছি না।’

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) চলমান দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার ওপর ছড়ি ঘোরাচ্ছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৬ ওভারে ৬ উইকেটে ৩৮৯ রান করেছে। ধ্রুব জুরেল, ঋষভ পন্ত দুজনেই ৪৬ রানে ব্যাটিং করছেন। আর ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে চলছে বাংলাদেশ এইচপি-ভিক্টোরিয়া একাডেমির ম্যাচ। এক নজরে দেখে
৩৪ মিনিট আগে
বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টের গল্প শেষ মাত্র দুই দিনেই। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনা হচ্ছে ম্যাকাইয়ের উইকেট নিয়ে। তবু এই টেস্ট আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে নেতিবাচক রেটিং পাচ্ছে না বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
পেসার ব্রাইডন কার্সের হাতকড়া পরা অবস্থায় একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নড়েচড়ে বসেছে। ইসিবি এবার ব্যাপারটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে ৯ উইকেটে হারের পর তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। দেশটির সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হয়েছিল ট্রাভিস হেড-প্যাট কামিন্সদের। রিকি পন্টিং-ইয়ান চ্যাপেলরাও তখন ছেড়ে কথা বলেননি অনুজদের। এবার ম্যাকাইতে জিতে ‘মুখ রক্ষা’ করেছে অস্ট্রেলিয়া। তবু তোপের মুখে অজিরা।
২ ঘণ্টা আগে