পাঁচ বছর পর চ্যাম্পিয়নস লিগের শেষ চারে ওঠার সম্ভাবনা ভালোই ছিল বার্সেলোনার। নিজের মাঠ এস্তাদিও লুইস অলিম্পিক স্টেডিয়ামে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে গত রাতে সে পথেই এগোতে থাকে। তবে রেফারি স্তেভান কোভাকস যে ব্যস্ত ছিলেন কার্ড দেখানোর খেলায়। কোভাকসের কার্ড বিলানোর রাতে কোয়ার্টারেই থেমে যায় বার্সার পথচলা। ক্ষোভ ঝারেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গত রাতে প্রথম ২৮ মিনিট পর্যন্ত খেলা ঠিকঠাকই চলছিল। এরই মধ্যে ১২ মিনিটে রাফিনহার গোলে বার্সা এগিয়ে যায় ৪-২ ব্যবধানে। ২৯ মিনিটেই বার্সা পরিণত হয় ১০ জনের দলে। পিএসজির ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলাকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার রোনালড আরাউহো। অনেক তর্ক বিতর্ক ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখার পর আরাউহো মাঠ ছাড়েন। তখন থেকেই খেই হারাতে থাকে বার্সা। নিজেরা কোনো গোল করতে না পারলেও হজম করে চার গোল। দুই লেগ মিলে শেষ পর্যন্ত ৬-৪ গোলে জিতে পিএসজি উঠে যায় চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে।
শুধু আরাউহোই নয়, এই ম্যাচে লাল কার্ড দেখেন বার্সা কোচ জাভি ও গোলরক্ষক হোসে র্যামন দে লা ফুয়েন্তে। ম্যাচ চলাকালীন সময়ে জাভি রেফারিং নিয়ে ক্ষোভ ঝেরেছেন। লাল, হলুদ সব মিলিয়ে রেফারি কোভাকস কার্ড দেখান ১২ টি। ১২টি কার্ডের ৮টিই দেখেছে বার্সা। কোভাকসের রেফারিং নিয়ে মুভিস্টার প্লাসকে জাভি বলেন, ‘অসন্তুষ্ট, ক্ষুব্ধ। ১১ জনের বিপক্ষে ১১ জন আমরা ভালোই খেলছিলাম। আমার মতে, এখানে লাল কার্ড দেখানোটা খুব বাড়াবাড়ি। রেফারিকে বলেছিলাম যে তিনি খুব বাজে। খুবই ঝামেলাপূর্ণ। ফুটবল বোঝেন না তিনি। খেলার মজা নষ্ট করেছে। এটা সবকিছুই বদলে দিয়েছে। রেফারি নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে আমরা আর চুপ করে থাকতে পারছি না।’
২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগে সেমির পর বার্সেলোনার সাফল্য বলতে ঠিক তার পরের মৌসুমেই কোয়ার্টারে ওঠা। ২০২০-২১ মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগে বার্সা খেই হারাতে থাকে। এই মৌসুমে শেষ ষোলোতে বিদায়ের পর টানা দুই মৌসুমে (২০২১-২২,২০২২-২৩) বার্সার পথচলা থেমে যায় গ্রুপ পর্বেই। ২০২৩-২৪ মৌসুমে কোয়ার্টারে পথচলা থেমে গেলেও দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট জাভি। বার্সা কোচ বলেন, ‘বার্সা আবারও চেষ্টা করবে। আমাদের চ্যাম্পিয়নস লিগ অভিযান দারুণ ছিল। অসাধারণ এক টুর্নামেন্ট কাটিয়েছি সেটা আমাকে বলতেই হচ্ছে।’

প্রীতি ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন মাইকেল এনেরামো। আর বাঁচানো যায়নি নাইজেরিয়ান সাবেক ফরোয়ার্ডকে। মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। গতকাল কাদুনার উংওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত ম্যাচে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
৭ মিনিট আগে
প্রথম ওয়ানডে জিতে শুরুটা দারুণ হয়েছিল বাংলাদেশ নারী দলের। দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হেরে যায় নিগার সুলতানা জ্যোতির দল। শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। যেখানে আগে ব্যাট করছে বাংলাদেশ। ৬৯ রানে ৩ উইকেট হারানোর পাশাপাশি ঢিমেতালের ব্যাটিংয়ে কিছুটা চাপে পড়েছে স্বাগতিকেরা। বাংলাদেশ-শ্রীলঙ্
১ ঘণ্টা আগে
বার্সেলোনার কাজটা আরেকটু সহজ করে দিল রিয়াল মাদ্রিদ। রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। পয়েন্ট ভাগ করে শিরোপার লড়াই থেকে আরও একধাপ পিছিয়ে পড়ল মাদ্রিদের ক্লাবটি। বেতিসের সঙ্গে ড্রয়ের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রিয়ালের প্রধান কোচ আলভারো আরবেলোয়া।
১ ঘণ্টা আগে
বসনিয়া ও হার্জেগোভিনার ইতিহাসে একটি প্রবাদ আছে—‘যখন জেনিকায় গর্জন ওঠে, তখন বিশ্ব থমকে দাঁড়ায়’। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সেই গর্জনের প্রতিধ্বনি এবার বিশ্বে ছড়িয়ে পড়ার অপেক্ষায়। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে দর্শক বানিয়ে দীর্ঘ এক দশকের অপেক্ষার ইতি টেনে বসনিয়া ঘোষণা দিল নতুন ফুটবল বসন্তের।
২ ঘণ্টা আগে